ধোনি নামে FIR, আইনি জটিলতায় ক্যাপ্টেন কুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার বিহারের বেগুসরাইতে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। ধোনি ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধেও জমা পড়েছে লিখিত অভিযোগ। জানা গেছে নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থার বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ কেকেআর দলে এবার বাঙালি ক্রিকেটার চাই, বড় সিদ্ধান্তের পথে সিএবি

যাদের একটি চেক বাউন্স করেছে। আর সেই কোম্পানিরই প্রচারে দেখা গিয়েছে ধোনিকে। সেই কারণেই অভিযোগপত্রে যুক্ত হয়েছে ক্যাপ্টেন কুলের নামও। বেগুসরাইয়ের আদালতের কাছে তাদের অভিযোগ, ৩০ লক্ষ টাকার একটি চেক বাউন্স করেছে।

ধোনি নামে FIR,

সংস্থাটির প্রচারে শামিল হয়েছিলেন ধোনিও। জানা গিয়েছে, নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেডের থেকে ৩০ লক্ষ টাকার সারের অর্ডার করেছিল এসকে এন্টারপ্রাইস। অভিযোগ, সময় মতো অর্ডার পাঠিয়ে দেওয়া গেলেও চুক্তির টাকা দেওয়া হয়নি।

9

শেষে ৩০ লক্ষ টাকার একটি চেক দিলে তা ব্যাংকে জমা করে এসকে এন্টারপ্রাইস। কিন্তু সেই চেক বাউন্স করে। এরপরই ওই সংস্থাকে আইনি নোটিস পাঠানো হয়। কিন্তু তারও কোনও উত্তর দেয়নি অভিযুক্ত সংস্থা।

9 1

ধোনি নামে FIR, আইনি জটিলতায় ক্যাপ্টেন কুল

সেই কারণেই এসকে এন্টারপ্রাইসের নীরজ কুমার নিরালা এই ঘটনায় থানায় আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। যাঁদের মধ্যে রয়েছে ধোনির নামও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত