নজরবন্দি ব্যুরোঃ আজ মহেন্দ্র সিংহ ধোনির প্রথম ম্যাচে খেলা নিয়ে হঠাৎ সংশয়। ভারতের প্রাক্তন অধিনায়কের বাঁ হাঁটুতে চোট রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই প্রথম ম্যাচে বিশ্রাম নিতে পারেন ধোনি। তিনি না খেললে কে নেতৃত্ব দেবেন তা জানা যায়নি।
আরও পড়ুনঃ ম্যাচ শুরুর কিছু ঘণ্টা আগে বড় ধাক্কা CSK এর, চোটের কারণে ছিটকে গেলেন মুকেশ



বৃহস্পতিবার সব দলের অধিনায়কের আমদাবাদে যাওয়ার কথা ছিল। ধোনিও গিয়েছিলেন। ট্রফির সঙ্গে ছবিও তুলেছেন। শুক্রবার প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। এক দল ৪ বার ট্রফি জিতেছেন অপর দল প্রথমবার নেমেই ট্রফি জিতেছেন।

অথচ লড়াই শুরুর আগেই ‘জখম’ হয়েছেন হলুদ ব্রিগেডের প্রাণভোমরা। দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। বয়স যতই চল্লিশের কোঠা পার করুক, ক্যাপ্টেন্সি এবং উইকেটের পিছনে ধোনির সমকক্ষ খুঁজে পাওয়া মুশকিল।


‘ক্যাপ্টেন কুল’ খেলতে না পারলে সিএসকে-র জন্য বিষয়টা মোটেও ভালো হবে না। ১৬তম আইপিএলের বোধনের আগে সিএসকের আকাশে ধোনিকে নিয়ে অনিশ্চয়তার মেঘ।
খেলা শুরুর আগেই একের পর এক ধাক্কা CSK শিবিরে, প্রথম ম্যাচে অনিশ্চিত মাহি!

আবার আজই খবর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়াছেন মুকেশ চৌধুরীও। সব মিলিয়ে প্রথম ম্যাচ খেলতে নামার আগে বেশ চাপে হলুদ জার্সিধারীরা।







