ভেঙে পড়ল ধনধান্য অডিটোরিয়ামের তোরণ, আহত 2 জন

Dhandhanya Auditorium: এই ঘটনাটি কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের তোরণ ভেঙে দুর্ঘটনা। আহত হলেন ২ জন। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, এক জনের মাথায় চোট লেগেছে। অন্য জনের পায়ে চোট লেগেছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। আজ মহানায়ক উত্তম কুমারের ৪৪ তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে এদিন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই স্টেডিয়ামে উত্তম কুমার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ধনধান্য অডিটোরিয়াম আলিপুরে অবস্থিত। এই অনুষ্ঠানে যোগ দেবার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ভেঙে পড়ল ধনধান্য অডিটোরিয়ামের তোরণ, আহত 2 জন
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই স্টেডিয়ামে উত্তম কুমার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

কিন্তু তাঁর আসার আগেই স্টেডিয়ামের প্রধান ফটকের উপর লাগানো তোড়ন আচমকাই ভেঙে পড়ে। তাতে আহত হয়েছেন দুজন। জানা গিয়েছে অনুষ্ঠান দেখার জন্য যখন আমন্ত্রিতরা ওই স্টেডিয়ামে যাচ্ছিলেন তখনই এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রধান ফটক লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি।

ভেঙে পড়ল ধনধান্য অডিটোরিয়ামের তোরণ, আহত 2 জন
স্টেডিয়ামের প্রধান ফটকের উপর লাগানো তোড়ন আচমকাই ভেঙে পড়ে।

এবং সেখানে বিদ্যুৎ সংযোগও আছে। সব মিলিয়ে বড় কোন ঘটনা ঘটতেই পারতো। তবে এই ঘটনাটি কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল তাই তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

ভেঙে পড়ল ধনধান্য অডিটোরিয়ামের তোরণ, আহত 2 জন

ভেঙে পড়ল ধনধান্য অডিটোরিয়ামের তোরণ, আহত 2 জন
মুখ্যমন্ত্রী প্রেক্ষাগৃহে আসার আধঘণ্টা আগে দুর্ঘটনাটি ঘটে যায়।

তবে স্টেডিয়াম কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আর ওই ফটক দিয়েই অনুষ্ঠানে প্রবেশের কথা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী প্রেক্ষাগৃহে আসার আধঘণ্টা আগে দুর্ঘটনাটি ঘটে যায়। প্রেক্ষাগৃহের গেটের সামনে অনেকে লাইনে দাঁড়িয়েছিলেন। তখন দমকা হাওয়া দেয়। তার জেরেই এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত