‘বাংলায় ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়’, পঞ্চায়েতের হিংসাকাণ্ডে ব্যাখ্যা ডিজির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে একের পর এক অশান্তির খবর সামনে এসেছে। বোমাবাজি, গুলির আওয়াজে কেঁপে উঠেছে বাংলা। প্রাক ভোট হিংসায় মৃতের সংখ্যা ১৩। এদিকে রাজ্য পুলিশের দাবি, বাংলায় হিংসার ঘটনা কম। ছোট ঘটনাগুলিকেও বড় করে দেখানো হচ্ছে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তাঁর এহেন মন্তব্যের পরই শুরু হয়েছে সমালোচনা।

আরও পড়ুন: ‘চিরতরে রাজনীতি থেকে বিদায় নেব’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ Abhishek Banerjee-র

এদিন ঝাড়খণ্ডের ডিজিপি এবং বিহারের ডিজিপির সঙ্গে বৈঠক করেন মনোজ মালব্য। পঞ্চায়েত নির্বাচন ছাড়াও আন্তঃরাজ্যের বিভিন্ন অশান্তি নিয়ে আলোচনা হয়। এরপরই সাংবাদিক সম্মেলন করেন রাজ্য পুলিশের ডিজি। মনোজ মালব্য বলেন, “রাজ্যের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখানে অনেক বেশি হিংসার ঘটনা ঘটেছিল। কিছু ঘটনা ঘটতেই পারে। কিন্তু বাংলায় ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়। বাংলায় ২-৩ টি ঘটনা ঘটেছে, তাতে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে।” এমনকি সাংবাদিকদের সামনে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, “আপনার কই সত্যিই মনে হয়, বাংলায় হিংসা হচ্ছে?”

'বাংলায় ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়', পঞ্চায়েতের হিংসাকাণ্ডে ব্যাখ্যা ডিজির

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে ভাঙড়, ক্যানিং অশান্ত হয়ে ওঠে। বোমাবাজি হয়, গুলি চলে কয়েক রাউণ্ড। গত রবিবার ও সোমবার দক্ষিণ ২৪ পরগনায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই অশান্তির খবর সামনে আসছে। কয়েক সপ্তাহ আগে পুরুলিয়ায় দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে তৃণমূল নেতাকে খুন করা হয়। কয়েকদিন আগেই বাসন্তীতে মাথায় গুলি করে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে। সোমবার রাতেই কুলতলিতে গুলিবিদ্ধ হন খোদ তৃণমূল প্রার্থী। বিভিন্ন ঘটনায় উত্তপ্ত বাংলা।

'বাংলায় ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়', পঞ্চায়েতের হিংসাকাণ্ডে ব্যাখ্যা ডিজির

পঞ্চায়েতে অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তবে আজ রাজ্য পুলিশের ডিজির মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। সরব হয়েছে বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষ জানান, “১৩টা পরিবারের সঙ্গে যা ঘটেছে, তারপরও তিনি কীভাবে বলতে পারলেন এটা ছোট ঘটনা? পুলিশ সম্বন্ধে মানুষের কী ধারণা হবে? বোমা পড়েছে, আর পুলিশ বলছে কোথায় বোমা পড়ছে?”

‘বাংলায় ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়’, পঞ্চায়েতের হিংসাকাণ্ডে ব্যাখ্যা ডিজির

'বাংলায় ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়', পঞ্চায়েতের হিংসাকাণ্ডে ব্যাখ্যা ডিজির
‘বাংলায় ছোট ঘটনাকে বড় করে দেখানো হয়’, পঞ্চায়েতের হিংসাকাণ্ডে ব্যাখ্যা ডিজির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন