Sushant Singh Rajput: ‘ন্যায় দ্য জাস্টিস’ নিয়ে সুশান্তের বাবার আবেদন খারিজ করল দিল্লি হাই কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবি ‘ন্যায় দ্য জাস্টিস’। ছবির প্রদর্শন বন্ধের আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুশান্তের বাবা। সেই আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট।

আরও পড়ুনঃ অফস্ক্রিন জুটিকে এবার দেখা যাবে অনস্ক্রিনে, বড়পর্দায় নীল-তৃণা জুটি!

প্রয়াত অভিনেতার জীবন নিয়ে বানানো এই ছবি তাঁর গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে না বলে জানিয়েছে আদালত। কোর্টের বিচারপতি সি হরিশঙ্কর বলেন, ‘জনপ্রিয় তারকাদের জীবনকে আইনের জালে বেঁধে রাখার চেষ্টা আদপে পরস্পরবিরোধী।

15 3

আইন তো আর তারকাদের প্রচারের মাধ্যম নয়’। উল্লেখ্য, ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘ন্যায় দ্য জাস্টিস’-ছবির প্রদর্শন বন্ধের আবেদন করে আগে দিল্লি হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্তের বাবা।

‘ন্যায় দ্য জাস্টিস’ নিয়ে সুশান্তের বাবার আবেদন খারিজ করল দিল্লি হাই কোর্ট

16 3

এর আগে গত ২০২১-এর ১০ই জুন দিল্লি হাইকোর্টের তরফে ফিল্ম ‘ন্যায় দ্য জাস্টিস’ সুশান্তের বায়োপিক নয়, এবং সেখানে সুশান্তের জীবনের সকল ঘটনা হুবহু বর্ণনা দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়নি। সেসময়ও সুশান্তের পরিবারের ছবি প্রদর্শন বন্ধের আবেদন খারিজ হয়ে গিয়েছিল।

14 3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন