IPL23: আজ ফার্স্ট বয়ের বিরুদ্ধে লাস্ট বয়ের লড়াই, পারবে সৌরভের দিল্লি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবারের আইপিএলে ফের একটা বদলার ম্যাচ। গুজরাতের মাঠে মুখোমুখি হবে দিল্লি। প্রথম লেগে ফিরোজ শাহ কোটলায় গিয়ে ওয়ার্নারদের হারিয়ে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এবার দিল্লি পালা হতে পারে। কিন্তু রিকি পন্টিংয়দের মাথায় যা ডামাডোল, তাতে কী পারবে এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ জিততে ? উল্টো দিকে প্রাক্তনদের মতে, মাঠে নামার আগে এই ম্যাচে এগিয়ে হার্দিকরা।

আরও পড়ুনঃ গম্ভীর-বিরাটের ঝামেলা এখানেই শেষ নয়! ম্যাচের পর ইন্সটাতে বার্তা কোহেলির

- Advertisement -

তারউপর ঘরের মাঠে ম্যাচ। প্লে-অফ নিশ্চিত করতে দু পয়েন্টের জন্যই ঝাঁপাবেন শুভমন গিল, ঋদ্ধিমান সাহারা। কলকাতাকে হেলায় হারিয়ে শহর ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। ইতিমধ্যে তাঁকেই দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি হিসাবে দেখতে পাচ্ছেন সুনীল গাভাসকর। এ বারের আইপিএলেও দারুণ ছন্দে গুজরাত।

15
আজ ফার্স্ট বয়ের বিরুদ্ধে লাস্ট বয়ের লড়াই, পারবে সৌরভের দিল্লি?

৮ ম্যাচের মধ্যে ৬টিতে জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে গুজরাত। তাদের পয়েন্ট ১২। অন্য দিকে ৮ ম্যাচে ৬টিতে হেরেছে দিল্লি। টানা পাঁচ ম্যাচে হারের পরে দু’টি ম্যাচ জিতেছিলেন সৌরভরা। ফলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ১০ নম্বরে রাজধানীর দল। খুব ভাল ছন্দে রয়েছে গুজরাত। দলের সব ক্রিকেটারই ভাল খেলছেন।

17

অন্য দিকে দিল্লি এখনও ছন্দ খুঁজে চলেছে। তাই লড়াইটা সহজ হবে না দিল্লির। গুজরাতকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে তাদের। কিন্তু সবার প্রশ্ন কবে জয়ে ফিরবে দিল্লি ? একটা কলকাতা, অন্যটি হায়দরাবাদ তারপর আবার হার।

- Advertisement -

আজ ফার্স্ট বয়ের বিরুদ্ধে লাস্ট বয়ের লড়াই, পারবে সৌরভের দিল্লি?

14

অনেক পরিবর্তন, পরীক্ষা করেও কিছুতেই জয়ে ফিরতে পারছেন না ওয়ার্নাররা। শেষ ম্যাচে জলে গিয়েছে মিচেল মার্শের চার উইকেট এবং ব্যাট হাতে ৬৩ রানের ইনিংস। তবে মঙ্গলবার গুজরাতকে হারাতে পারলে এই আইপিএলে অঘটন ঘটাবে দিল্লি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর