Suvendu Adhikari: ফের আদালতে স্বস্তি শুভেন্দুর, অভিষেকের বাবার করা মানহানি মামলায় স্থগিতাদেশ দিল Calcutta High Court

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলায় তিন মাসের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আগামী বছরের মার্চ মাসে ফের এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: বাড়ছে লোকসভা ভোটের বাজেট, মোট কত টাকা খরচ করবে কমিশন?

গত বছর জুন মাসে একটি জনসভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। তিনি খোলাখুলি বলেছিলেন, দুর্নীতির মাধ্যমেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার।
ফের আদালতে স্বস্তি শুভেন্দুর, অভিষেকের বাবার করা মানহানি মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
ফের আদালতে স্বস্তি শুভেন্দুর, অভিষেকের বাবার করা মানহানি মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
এরপরই বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন অমিত বন্দোপাধ্যায়। যদিও মামলা করার আগে শুভেন্দুকে ক্ষমা চাইতে বলে একটি আইনি নোটিসও পাঠিয়েছিলেন তিনি। কিন্তু শুভেন্দু এর কোনটাই করেননি।
ফের আদালতে স্বস্তি শুভেন্দুর, অভিষেকের বাবার করা মানহানি মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
ফের আদালতে স্বস্তি শুভেন্দুর, অভিষেকের বাবার করা মানহানি মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
সেই মামলার ভিত্তিতে গত ১লা ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে সশরীরে হাজিরা দেবার নির্দেশ দেয় আলিপুরের বিশেষ আদালত। তখন শুভেন্দু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। অন্যান্য একাধিক মামলার মতোই বিরোধী দলনেতা হওয়ার সুবাদে কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের সেই রায়কে স্থগিতাদেশ দিয়েছিল।
ফের আদালতে স্বস্তি শুভেন্দুর, অভিষেকের বাবার করা মানহানি মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

ফের আদালতে স্বস্তি শুভেন্দুর, অভিষেকের বাবার করা মানহানি মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

এরপর আজ ফের ছিল অমিত বন্দ্যোপাধ্যায়ের করা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই মানহানি মামলার শুনানি। আজ আবারও কলকাতা হাইকোর্ট এই মামলায় তিন মাসের স্থগিতাদেশ ঘোষণা করল। অর্থাৎ আগামী বছর মার্চ মাসে ফের শুনানি হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত