নজরবন্দি ব্যুরো: বলিউডের পাওয়ার কাপল জুটির প্রসঙ্গ উঠলেই রনবীর সিং এবং দীপিকা পাডুকোনের নাম অবশ্যই উঠে আসবে। নিজ নিজ পরিচিতির পাশে বাস্তব জীবনের জুটি হিসেবেও দর্শকদের মনে আলাদা জায়গা করেছেন দুজন। তাঁদেরকে নিয়েই একটি খবর এই মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছে। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে নাকি চ্যালেঞ্জ করে ফেলেছেন দুজনে। কী এমন করতে চলেছেন তারকা দম্পতি?
আরও পড়ুন: আশা করি এখানেই শেষ, ছেলের জন্মদিনেই পাকাপাকি বিচ্ছেদ রাজ-পরিমণির?
শাহরুখ খানের বাসভবন ‘মন্নত’ সম্পর্কে কেই না জানে। জানা গিয়েছে। দীপিকা পাডুকোন এবং রনবীর সিং মন্নতের পাশেই নিজেদের একটি বিলাসবহুল বাংলো গড়ে তুলতে চলেছেন। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে তারকা জুটি তাঁদের নতুন বাংলোর কাজ কতদূর এগিয়েছে তা দেখতে গিয়েছেন। এরপরই নেটিজেনদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।

২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাডুকোন এবং রনবীর সিং। বিয়ের পর থেকেই ভাড়ার অ্যাপার্টমেন্টে থাকতেন দুজনে। দীর্ঘদিন ধরেই নিজেদের একটি বাংলো বানানোর স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কানাঘুষো শোনা যাচ্ছে, শাহরুখের মন্নতের থেকেও তাঁদের বাংলো বিলাসবহুল হতে চলেছে।

কয়েকদিন আগেই দীপিকা-রনবীরকে এক ফিল্মি পার্টিতে দেখা গিয়েছিল। কিন্তু এই অনুষ্ঠান থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই এই ভিডিও দেখে বলছেন, দীপিকা-রনবীরের সংসারে অশান্তি। একসঙ্গে থাকছেন না তাঁরা। কিন্তু বাংলোর খবর সামনে আসতেই গুঞ্জন কিছুটা কমেছে বলেই মনে হচ্ছে।
Shah Rukh Khan-কে চ্যালেঞ্জ দীপিকা-রণবীর জুটির, মন্নতের পাশেই বিলাসবহুল বাংলো




