২১ ডিসেম্বরের রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন? দেখে নিন এক ঝলকে

আজকের দিন কেমন কাটবে? গ্রহ-নক্ষত্রের অবস্থান জানাচ্ছে কার ভাগ্যে সুখবর, কার জন্য সতর্কতার বার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রতিটি মানুষের জীবনে প্রতিদিনের ঘটনাপ্রবাহের সঙ্গে জড়িয়ে থাকে গ্রহ-নক্ষত্রের প্রভাব। জন্মছকের ভিত্তিতে জ্যোতিষশাস্ত্র জানায়, কোন রাশির জন্য দিনটি শুভ, আর কোথায় প্রয়োজন বাড়তি সতর্কতা। আগাম ইঙ্গিত পেলে অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। দেখে নিন ২১ ডিসেম্বরের দৈনিক রাশিফল, কোন রাশির জন্য কী বার্তা রয়েছে আজ।

মেষ রাশি

আজ জীবনে নতুন ও রোমাঞ্চকর কোনও অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। আর্থিক ক্ষেত্রে লাভ-ক্ষতির ওঠানামা চলবে। ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য দিনটি মোটের উপর ইতিবাচক।

বৃষ রাশি

আইনি বা পুলিশি ঝামেলা এড়িয়ে চলাই শ্রেয়। পড়ুয়াদের উচ্চশিক্ষায় অগ্রগতির ইঙ্গিত। কর্মজীবনে উন্নতি হলেও পারিবারিক বিষয়ে কিছু চাপ বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

মিথুন রাশি

এই সময় মহিলাদের ভাগ্যোন্নতির যোগ রয়েছে। প্রেমের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা বিবেচনা করুন। পারিবারিক সম্পত্তি নিয়ে মতবিরোধ হতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

কর্কট রাশি

অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা প্রবল। নতুন প্রেমের সূচনা হতে পারে। স্বামী-স্ত্রীর যৌথ উদ্যোগে ব্যবসায় সাফল্য আসবে। পড়ুয়াদের উচ্চশিক্ষা ও গবেষণায় ভালো ফলের যোগ।

সিংহ রাশি

রাজনীতির সঙ্গে যুক্তদের দায়িত্ব বাড়তে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বাড়িতে সুখবর আসার সম্ভাবনা। নবদম্পতিদের দাম্পত্য জীবন আনন্দময় হবে। বিদেশযাত্রার ইঙ্গিত রয়েছে।

কন্যা রাশি

গোপন শত্রুর চক্রান্তে পদোন্নতি বা কর্মক্ষেত্রের অগ্রগতি আটকে যেতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধের সম্ভাবনা। চোখ ও কানের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে।

তুলা রাশি

পারিবারিক দায়িত্ব বাড়বে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। শত্রুপক্ষ আড়ালে ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনও প্রলোভনে পা দিলে বিপদ বাড়তে পারে।

বৃশ্চিক রাশি

আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত মিলছে। তবে অতিরিক্ত পরিশ্রমে শরীর খারাপ হতে পারে। সন্তানের বিষয় নিয়ে অযথা দুশ্চিন্তা না করাই ভালো।

ধনু রাশি

অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন। নতুন ব্যবসা শুরু করলে লাভের সম্ভাবনা রয়েছে। পেশাগত জীবনে সাফল্য আসবে। সন্তানের কৃতিত্বে পরিবারের মুখ উজ্জ্বল হবে।

মকর রাশি

অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময়। নতুন কাজ শুরুর জন্য আজ আদর্শ দিন। অযাচিতভাবে কাউকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন।

কুম্ভ রাশি

পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল। ঋণ লেনদেনে সতর্ক থাকুন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং নতুন সম্পর্কের সূচনার যোগ রয়েছে।

মীন রাশি

কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে। গবেষণা ও সৃজনশীল কাজে সাফল্য পাবেন। ব্যবসায় লাভের ইঙ্গিত। উচ্চ রক্তচাপের রোগীদের বিশেষ সতর্কতা প্রয়োজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত