ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী (Dipak Adhikari) ওরফে দেব। মনোনয়নপত্র জমা দেবার দিন দেব সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন তিনি যত ভোটে জিতবেন তার লোকসভা এলাকায় তিনি ততটি গাছ লাগাবেন। এবার সেই কথাই রাখলেন বাংলার হিরো। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। তারই একটি ভিডিও পোস্ট করেছেন ঘাটালের এমপি (MP)।
আর সেই ছবির সঙ্গে বিখ্যাত হিন্দি গান তেরি মিট্টি মে ব্যাকগ্রাউন্ডে লাগিয়েছেন। আর সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘গত দু মাসে আমরা ৪৫০০০ গাছ লাগিয়েছি, আগামী দিনে আরো গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে আমাদের ‘। জানা গিয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে দশটি নার্সারিতে ২ লক্ষ গাছের চারার অর্ডার দেওয়া হয়েছে।
এই নিয়ে বলতে গিয়ে ঘাটাল কেন্দ্রের প্রাক্তন সাংসদ রাম পদ মান্না (Ram pada manna) জানান, “দেবের কথামতো আমরা ঘাটালের সাতটি বিধানসভা কেন্দ্রে গাছ লাগানোর পরিকল্পনা করেছি। গত রবিবার থেকে এই কাজ শুরু হয়ে গিয়েছে। ডেবরা, সবং, পিংলা, দাসপুর সহ সাতটি বিধানসভায় এই কাজ করা হবে “। শাল, সেগুন, আম, কাঁঠাল ও জাম গাছ লাগানো হবে। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আর্জি জানিয়েছিলেন তিনি আর রাজনীতি বা ভোটে দাঁড়াবেন না।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা শোনেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাথে মিটিং করে অবশেষে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে পুনরায় প্রার্থী হোন দেব। এবং দেব জানান মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রতিশ্রুতি দিয়েছেন ভোটে জেতার পর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার পরিকল্পনা করে কাজ শুরু করবে। সূত্রের খবর এই কথাতেই দেব নাকি রাজি হয়েছিলেন ঘাটালের প্রার্থী হতে। লোকসভা ভোটের ফল বেড়ানোর পর দেখা যায় দীপক অধিকারী তথা দেব মোট ভোট পেয়েছেন আট লাখ সি হাজার ১৯৫।
ভোটে জিতে কথা রাখলেন দেব, শুরু করলেন সেই কাজ
অপরদিকে বিজেপির আর এক অভিনেতা হিরন চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) পেয়েছেন এক লাখ ৮২ হাজার ৮৬৪ টি ভোট। সবমিলিয়ে এই লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য সাংসদ হয়ে দিল্লির সংসদে তৃণমূলের (TMC) প্রতিনিধিত্ব করছেন দেব তথা দীপক অধিকারী।



