আইসিইউতে ভর্তি নেয়নি হাসপাতাল, অবশেষে মৃত্যু তৃণমূল নেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ভরতি নিতে চায়নি হাসপাতাল, মৃত্যু হল মুর্শিদাবাদ খড়গ্রামের তৃণমূল ব্লক সভাপতি মফিজউদ্দিন মণ্ডলের। জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন মফিজউদ্দিন মণ্ডল। তাকে আইসি আইসিইউতে ভর্তি আর্জি জানায় পরিবার। কিন্তু হাসপাতালে আইসিইউতে ভর্তি নিতে চায়নি।

বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় খড়গ্রামের তৃণমূল ব্লক সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের বন বিভাগের কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। প্রাথমিক চিকিৎসার পর তাকে সারি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় বহরমপুরের করোনা হাসপাতালে।

শ্বাসকষ্ট থাকার কারণে পরিবারের লোকেরা তাকে আইসিইউতে ভর্তি করাতে চায়। কিন্তু চিকিৎসকরা জানায় তাঁর আইসিইউ-এর প্রয়োজন নেই। এর পরই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসার সৃষ্টি হয় তৃণমূল নেতার পরিবারের। অশান্তি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশকে যেতে হয়। নেতার পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার কয়েক ঘণ্টা পরে বৃহস্পতিবার ভোরে হাসপাতালেই মৃত্যু হয় মফিজউদ্দিন মণ্ডলের। এর পরই মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানানোর কথা বলেন মৃত তৃণমূল নেতার স্ত্রী।

তিনি বলেন, হাসপাতালে বিরুদ্ধে কোন মন্তব্য করতে চাই না। সমস্ত বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবো। সূত্রের খবর, পরিবারের করোনা সন্দেহ থাকলেও হাসপাতাল থেকে জানানো হয়েছিল তিনি সংক্রমিত নয়। জানা যাচ্ছে, বহুদিন ধরেই শ্বাসকষ্ট সমস্যা ছিল খড়গ্রামের তৃণমূল ব্লক সভাপতি মফিজউদ্দিন মণ্ডলের। এই অসুস্থতার কারণে তাকে বেশ কয়েকবার চিকিৎসার জন্য ভেলোরেও যেতে হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত