দুদিনেই ফিরবে ত্বকের জেল্লা, ভ্যালেনটাইন্স ডে’র আগে করে ফেলুন এই ফেসিয়াল

পরপর দুদিন ডিট্যান ফেসপ্যাক লাগালেই মুখের জেল্লা ফিরে আসবে। সরস্বতী পুজো (Saraswati Puja 2024), ভ্যালেনটাইন্স ডের (Valentine's Day 2024) দিনে সকলের নজর থাকবে আপনার দিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এই বছর সরস্বতী পুজো ও ভ্যালেনটাইন্স ডে একসাথে পড়েছে। প্রেমের সপ্তাহ চলছে। অনেক প্ল্যানিং হয়ে গিয়েছে মেয়েদের। কোন শাড়ি পরবেন, কী সাজ হবে, সবই প্রায় ঠিক। কিন্তু চিন্তা একটাই, মুখের জেল্লা কমে গিয়েছে। বিয়ের মরশুম চলায় পার্লারের বাইরে লম্বা লাইন পড়ছে। তাছাড়া পার্লারে গিয়ে খরচ করার সামর্থ্যও নেই অনেকের। তাই বাড়িতে বসেই ফেসিয়াল করে ফেলুন। হাতে দুদিন আছে, এই ফেসিয়ালে ফিরবে ত্বকের হারানো জেল্লা। 

দুদিনেই ফিরবে ত্বকের জেল্লা, ভ্যালেনটাইন্স ডে'র আগে করে ফেলুন এই ফেসিয়াল

Shamim Ahamed Ads

আরও পড়ুন: প্রেম দিবসে সঙ্গীকে উপহার দিতে চান? জেনে নিন শাস্ত্র মতে কী ভালো হবে

প্রথমে একটি পাত্রে এক চামচ নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল, কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে দিতে হবে। এরপর মিশ্রণটি হাতে নিয়ে মুখে ৫ মিনিট মেসেজ করে নিতে হবে। প্রথমে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিন।

দুদিনেই ফিরবে ত্বকের জেল্লা, ভ্যালেনটাইন্স ডে'র আগে করে ফেলুন এই ফেসিয়াল
দুদিনেই ফিরবে ত্বকের জেল্লা, ভ্যালেনটাইন্স ডে’র আগে করে ফেলুন এই ফেসিয়াল

একটি পাত্রে ২ চামচ বেসন, হাফ চামচ কফি, সামান্য হলুদ গুঁড়ো, এক চামচ টকদই, হাফ চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। এই ডিট্যান ফেসিয়াল প্যাক মুখে লাগিয়ে নিন। হালকা শুকিয়ে এলে গোলাপ জল স্প্রে করে নিন ফেসপ্যাকের উপর। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

দুদিনেই ফিরবে ত্বকের জেল্লা, ভ্যালেনটাইন্স ডে’র আগে করে ফেলুন এই ফেসিয়াল

দুদিনেই ফিরবে ত্বকের জেল্লা, ভ্যালেনটাইন্স ডে'র আগে করে ফেলুন এই ফেসিয়াল

দিনে দুবার এই ফেসিয়াল করলে ভালো ফল পাবেন। পরপর দুদিন ডিট্যান ফেসপ্যাক লাগালেই মুখের জেল্লা ফিরে আসবে। সরস্বতী পুজো (Saraswati Puja 2024), ভ্যালেনটাইন্স ডের (Valentine’s Day 2024) দিনে সকলের নজর থাকবে আপনার দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত