এবার দার্জিলিং-এর ঐতিহ্য টয় ট্রেন যাবে কর্পোরেট সংস্থার হাতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার দার্জিলিং-এর ঐতিহ্য টয় ট্রেন যাবে কর্পোরেট সংস্থার হাতে। রেলের সাথে ৩০ বা ৫০ বছরের চুক্তিতে টিকিট বিক্রি করবে কর্পোরেট সংস্থা। পাশাপাশি তার সার্বিক বিষয়, যেমন অন্যান্য পরিষেবা। ট্রেনে, স্টেশনে বিজ্ঞাপনের মত বিভিন্ন জায়গা থেকে আয়ের সুযোগ নেবে টয় ট্রেনের ‘বিপণন স্বত্ব’ হাতে পাওয়া বেসরকারি সংস্থা।

আরও পড়ুনঃ তালিবানি তান্ডবে বাতিল পাক-আফগান ক্রিকেট সিরিজ

স্টেশনের পরিকাঠামো এবং পাশাপাশি এলাকার প্রয়োজন বুঝে তাঁরা বানিজ্যিক প্পরিকাঠামো তৈরী করবে। তার আয়ের দরজা খুলবে ভাড়া দিয়ে। এর এ সব কিছুর জন্য সংস্থা চুক্তি মাফিক মাসিক টাকা দেবে সরকারকে। তবে এই ব্রিটিশ আমলের ট্রয় ট্রেনের নান্দনিকতা ধরে রাখা হবে, এমনটাই দাবী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এবার দার্জিলিং-এর ঐতিহ্য টয় ট্রেন যাবে কর্পোরেট সংস্থার হাতে। সিদ্ধান্ত মোদীর

এবার দার্জিলিং-এর ঐতিহ্য টয় ট্রেন যাবে কর্পোরেট সংস্থার হাতে। সিদ্ধান্ত মোদীর
এবার দার্জিলিং-এর ঐতিহ্য টয় ট্রেন যাবে কর্পোরেট সংস্থার হাতে। সিদ্ধান্ত মোদীর

এবার দার্জিলিং-এর ঐতিহ্য টয় ট্রেন যাবে কর্পোরেট সংস্থার হাতে। শুধু তাই নয় অ্যাসেট মনিটাইজেশন প্রকল্পের আওতায় রেল, জাতীয় সড়ক, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহণ, তেল ও গ্যাসের পাইপলাইন থেকে শুরু করে ২৫টি বিমানবন্দর, কলকাতা-হলদিয়ার মতো জাহাজবন্দরের পরিকাঠামো পর্যন্ত ব্যবসায়িক ভাবে ব্যবহারের জন্য তুলে দেওয়া হবে বিভিন্ন কর্পোরেট সংস্থার হাতে।

এই তালিকায় রয়েছে এমনকি খেলার স্টেডিয়ামও। তবে সমস্ত ক্ষেত্রেই এই সব সরকারি সম্পদ নির্দিষ্ট সময়ের জন্য বেসরকারি সংস্থাকে শুধু ব্যবহার করার অনুমতি দেওয়া হবে বলে, জানা যাচ্ছে মালিকানা থাকবে সরকারের হাতেই। যদিও বিরোধীদের অভিযোগ, আদতে সরকারি সম্পত্তি বিক্রির রাস্তাতেই ধাপে ধাপে এগোচ্ছে মোদী সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন