১৭ ফেব্রুয়ারি রাশিফল: দেখুন আজ কোন রাশির কপালে কী আছে

১৭ ফেব্রুয়ারির রাশিফলে কর্কটের প্রেমযোগ, সিংহের কর্মসাফল্য, ধনুর ব্যবসায় উন্নতির ইঙ্গিত—দেখুন আজ কোন রাশির জীবনে আসছে সুখবর আর কার জন্য সতর্কবার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ ১৭ ফেব্রুয়ারি, গ্রহ-নক্ষত্রের অবস্থান অনেক রাশির জীবনে নতুন মোড় আনতে পারে। কারও জন্য আসছে প্রেমের নতুন অধ্যায়, কারও জীবনে অর্থসংক্রান্ত সতর্কবার্তা, আবার কেউ পেতে পারেন কর্মক্ষেত্রে সাফল্যের খবর। আপনার রাশিতে আজ কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? দিনের শুরুতেই জেনে নিন নিজের ভাগ্যের সম্ভাব্য দিকনির্দেশ।

মেষ রাশি: আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে। তবে ব্যক্তিগত জীবনে নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন।

বৃষ রাশি: পড়াশোনায় সাফল্যের যোগ রয়েছে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে। কর্মজীবনে উন্নতি হলেও পারিবারিক সমস্যায় মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি।

মিথুন রাশি: প্রেমের বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। মহিলাদের ক্ষেত্রে সম্মান ও শ্রীবৃদ্ধির সম্ভাবনা। সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিবাদ হতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

কর্কট রাশি: নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা প্রবল। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। দাম্পত্য সহযোগিতায় ব্যবসায় সাফল্য মিলতে পারে। পড়াশোনা ও গবেষণায় ভালো ফলের ইঙ্গিত।

সিংহ রাশি: চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বাড়িতে সুখবর আসতে পারে। নবদম্পতিদের সম্পর্কে মাধুর্য বাড়বে। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি: দাম্পত্য কলহের আশঙ্কা। গোপন শত্রুর কারণে পদোন্নতি আটকে যেতে পারে। চোখ ও কানের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি: নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। পরিবারে দায়িত্ব বাড়বে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই প্রলোভন এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি: অতিরিক্ত পরিশ্রমে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে আর্থিক অবস্থার উন্নতি হবে। সন্তানের জন্য অযথা উদ্বেগ না করাই ভালো।

ধনু রাশি: নতুন ব্যবসা শুরু করলে লাভের সম্ভাবনা। খরচে লাগাম টানার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। সন্তানের কৃতিত্বে পরিবার গর্বিত হবে।

মকর রাশি: নিজেকে বদলানোর চেষ্টা করুন এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিন। নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। অযাচিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না।

কুম্ভ রাশি: আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন, পরিবারে শান্তি বজায় থাকবে।

মীন রাশি: প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে। কথাবার্তায় সংযম রাখুন। গবেষণা ও ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীদের সতর্ক থাকা প্রয়োজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন