গ্রহ-নক্ষত্রের অবস্থান আজ কার ভাগ্যে খুলবে সাফল্যের দরজা, আর কে পাবেন সতর্ক থাকার ইঙ্গিত? ১২ ফেব্রুয়ারির রাশিফল বলছে—কিছু রাশির জন্য আজ অর্থ ও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ, আবার কারও জীবনে আসতে পারে মানসিক চাপ বা সম্পর্কের টানাপোড়েন। দিন শুরুর আগে দেখে নিন, আপনার জন্য কী বার্তা রাখছে আজকের নক্ষত্রফল।
মেষ রাশি: একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শারীরিক অবস্থা মোটের উপর ভালো থাকবে। ভ্রমণের পরিকল্পনা বাস্তব রূপ নিতে পারে। গোপন শত্রুর বিষয়ে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ।
বৃষ রাশি: আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত মিলছে। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন।
মিথুন রাশি: অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু জটিলতা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলান। সুস্থ থাকতে নিয়মিত যোগব্যায়াম করুন।
কর্কট রাশি: আত্মীয়দের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন, ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ মিলতে পারে।
সিংহ রাশি: আয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বাবা-মাকে সময় দেওয়া জরুরি।
কন্যা রাশি: মাথা ঠান্ডা রেখে চলুন। ব্যবসায়ীদের পাওনা টাকা আদায় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। দিনের শেষে পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে।
তুলা রাশি: আজ একটু থেমে ভাবার দিন। শান্ত থাকুন। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা না করাই ভালো। অফিসের কাজে তাড়াহুড়ো এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি: আজ অনেক কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন। অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে। সন্ধ্যার পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি: প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। নতুন কর্মস্থলে সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে শারীরিক সমস্যা হতে পারে।
মকর রাশি: কর্মক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। সন্তানের বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। গৃহঋণের আবেদন করার আগে সব দিক খতিয়ে দেখুন।
কুম্ভ রাশি: অফিসের রাজনীতি মানসিক চাপ বাড়াতে পারে। বাড়িতে অযথা ঝামেলা না বাড়ানোই ভালো। পরিবারে নতুন দায়িত্ব আসতে পারে। সম্পত্তি কেনার পথে এগোতে পারেন।
মীন রাশি: প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। রাস্তার খাবার এড়িয়ে চলুন, পেটের সমস্যার আশঙ্কা রয়েছে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।






