নজরবন্দি ব্যুরোঃ সুস্থতা কামনায় ভিড় বাড়ছে মন্দিরে মন্দিরে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশ কিছুদিন সাধারণ মানুষদের জন্য বন্ধ ছিল মন্দিরের দরজা। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই একে একে খুলে দেওয়া হয়েছে মন্দিরের দ্বার।
আরও পড়ুনঃ ভাবছেন Weather Update দিচ্ছি? করোনার তৃতীয় ঢেউ নিয়ে ভয়াবহ বার্তা কেন্দ্রের।
আর তাতেই বাড়ছে ভাবনা। মন্দিরের দরজা খুলে যেতেই নিজে লোকেদের সুস্থতার প্রার্থনার জন্য ভিড় জমছে দুয়ারে দুয়ারে। বিগ্রহের দেখা নিয়ে হাত জোড় করে প্রার্থনা করছেন সকলেই। পূজো দিচ্ছেন দাঁড়িয়ে থেকে। তিনি এবং তাঁরা।
সুস্থতা কামনায় ভিড় বাড়ছে কালীঘাটে, ভাবনা বাড়ছে চিকিৎসক মহলে।

ভগবানের আশীর্বাদ থেকে বঞ্ছিত না হতেই সকলেই মন্দির দুয়ারে। খাস কলকাতার কালীঘট মন্দিরের ভিড় ভাবনায় ফেলছে সব মহলকে। সুস্থতা কামনায় ভিড় বাড়ছে কালীঘাটে, প্রায় মাস খানেক বন্ধ থাকার পর জুনের ২২ তারিখ খুলে যায় কালীঘাটের দরজা। নির্দেশ দেওয়া হয়েছিল সকাল ৬টা থেকে ১২ টা পর্যন্ত খোলা থাকবে দরজা। দূরত্ব বিধি থেকে স্যানিটাইজার সব কিছুর কড়া বার্তা দেওয়া হয়েছিল। তবে কোথায় কী…
ছাড়পত্র মিলতেই জমায়েত হচ্ছে ভক্তদের। সুস্থতা কামনায় ভিড় বাড়ছে কালীঘাটে, দুরত্ব বিধি শিকেয় উঠেছে এক কথায়। সব দরজায় নেই স্যানিটাইজার-স্প্রে। নৈবেদ্য হাতে গাদাগাদি করে দাঁড়িয়ে সকলে। সেবাইতদের বক্তব্য মন্দিতে সিসিটিভি নেই, বাইরে ভক্ত সামলাতে অতিরিক্ত কাউকে নিয়োগ করেনি মন্দির পক্ষ।
গর্ভগৃহে ঢোকার অনুমতি নেই কোনও দর্শনার্থীর অথচ অনেক দর্শনার্থীই মন্দিরে গর্ভগৃহের ভিতরে প্রবেশ করছেন। তবে বিশেষজ্ঞ মহলের চনাত কারণ এটাই, তাদের বক্তব্য সুস্থতা প্রার্থনার ভিড় থেকেই যে ছড়াচ্ছে অসুস্থতার বীজ তা কবে বুঝবেন সাধারণ মানুষ।



