Panchayet Election: পঞ্চায়েত ভোটের প্রচারে এবার CPIM-র তরুণ ব্রিগেড, প্রচারে কারা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের প্রচার। নিজেদের প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচারে নেমে পড়েছে শাসক দল সহ বিরোধীরা। পঞ্চায়েত ভোট কে নিয়ে ইতি মধ্যেই বিতর্ক তৈরি হয়েছে কমিশনের সাথে বিরোধী এবং রাজ্যপালের। তবে সেই সবকে পিছিয়ে ফেলেই মনোনয়ন পর্ব শেষ করে প্রচার অভিযানে নেমেছে রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন: আদালতের কাছে দায়বদ্ধ কেন্দ্রীয় বাহিনী, অ্যাকশন নেওয়ার পরামর্শ শুভেন্দুর!

এবারের পঞ্চায়েত নির্বাচনে শুধু প্রার্থীর ক্ষেত্রেই নয়, সিপিএম প্রচারে সামনে রখেছে পার্টির ইয়াং ব্রিগেড কে। পার্টিতে সাদা চুলের আধিক্য কমিয়ে অপেক্ষাকৃত তরুণ প্রজন্ম কে সামনের শারীতে রাখতে শুরু করেছে এই কমিউনিস্ট দল। আর সেই জন্যই প্রচারে ১০০ জন বক্তার তালিকা তৈরি করেছে আলিমুদ্দিন।

24 11
পঞ্চায়েত ভোটের প্রচারে এবার CPIM-র তরুণ ব্রিগেড, প্রচারে কারা?

আর সেখানে সিংহভাগই রয়েছে ছাত্র ও যুবনেতা থেকে তরুণ প্রজন্মের নেতারা। এই তালিকায় যেমন রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়, ভট্টাচার্য বিশ্বাস , প্রতিকূল রহমান, ইপ্সিতা ধর, সায়নদীপ মিত্র কোস্তব ভট্টাচার্যের মতো তরুণ নেতারা। তেমনি অপেক্ষাকৃত সিনিয়ার নেতা আভাস রায়চৌধুরট, কনিনিকা ঘোষ, মধুযা সেনরাও।

26 7

আলিমুদ্দিন থেকে ঠিক করা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী নেতৃত্বে এবার রাজ্যে প্রচার অভিযানে নেমেছে সিপিএম। শুধুমাত্র সভা বা জনসভায় নয় কোষের বাড়িতে গিয়ে এই সমস্ত জীবনে তারা তাদের দলের কথা মানুষের কাছে জানাবেন।

পঞ্চায়েত ভোটের প্রচারে এবার CPIM-র তরুণ ব্রিগেড, প্রচারে কারা?

25 9

সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, ‘‘আমরা পঞ্চায়েত ভোটেও ৫০ শতাংশ প্রার্থী তরুণ প্রজন্ম থেকে করেছি।’’ পঞ্চায়েতের প্রচারে তরুণ ব্রিগেডকে প্রাধান্য দিলেও বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের মতো প্রবীণ ও বর্ষীয়ান নেতারাও সভা-সমাবেশ করছেন। গত রাজ্য সম্মেলনেই নতুন প্রজন্মের উপর লাল ঝান্ডা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য কমিটিতে এক ঝাঁক তরুণ মুখ নিয়ে আসা হয়েছে। এখন এই তরুণ ব্রিগেড আগামী নির্বাচনে লাল ঝাণ্ডা কে কতটা উঁচুতে তুলে ধরতে পারবে সেটা বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন