DYFI: বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষীর মুখে ফের একবার কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো, জলপাইগুড়ি: বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষী মুখার্জীর মুখে ফের একবার কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্ব! সব বেকারের কাজের দাবী সহ সাধারণ খেটে খাওয়া মানুষের অন্যান্য দাবী আদায়ের লক্ষে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফ্আইয়ের কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ইনসাফ সোমবার চতুর্থ দিনে পেরোলো। সেখানেই নেতৃত্ব দেন মীনাক্ষী।

আরও পড়ুন: কবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা সম্ভব? ফের চিকিৎসকদের চিঠি ইডির

এদিন সংগঠণের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য জেলা নেতৃত্বে এবং কর্মী সমর্থকদের নিয়ে জলপাইগুড়ি শহরের থেকে পুনরায় যাত্রা শুরু করে দার্জিলিং জেলার পথে পা মেলান। জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করার সময় সংবাদমাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখার্জি বলেন, “রাজ্য এবং কেন্দ্র সরকার চায় না বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হোক, কারণ বেকার যুবক যুবতীদের হাতে কাজ দিলে ভোট লুটেরা পাওয়া যাবে না।”

বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষীর মুখে ফের একবার কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্ব

বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষীর মুখে ফের একবার কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্ব

রাজ্যের শাসকদল তৃণমূলের চুরি, দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একত্রিত করতে, নিজেদের অধিকার আদায়ের দাবিতে শুরু হয়েছে সিপিআইমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর নতুন কর্মসূচি ‘ইনসাফ যাত্রা’। দু’মাস ব্যাপী এই কর্মসূচি কোচবিহার থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হবে কলকাতায়। ৭ জানুয়ারি কলকাতায় ব্রিগেডে সমাবেশ করবে ডিওয়াইএফআই।

বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষীর মুখে ফের একবার কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্ব
বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষীর মুখে ফের একবার কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্ব

আজ মীনাক্ষী মুখার্জি আরও বলেন, “একটি অগণতান্ত্রিক, স্বৈরাচারী ব্যবস্থাকে কায়েম রাখতে চায় এই দুই সরকার। সেই কারনেই প্রথম আঘাত হেনেছে শিক্ষার ওপর এবং দ্বিতীয় আঘাত কাজের অধিকারের ওপরে। এই সব সৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে এই ইনসাফ যাত্রা।”

বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষীর মুখে ফের একবার কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্ব
বামেদের ইনসাফ যাত্রায় মীনাক্ষীর মুখে ফের একবার কেন্দ্র-রাজ্য সেটিং তত্ত্ব

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন