উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেবার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এর সঙ্গেই আবার মালদহ, মুর্শিদাবাদ এবং বিহারের তিন জেলাকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষণার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজাপির রাজ্য সভার সাংসদ অনন্ত মহারাজ আবার কোচবিহারকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি করেছেন। সব মিলিয়ে একাধিক বিজেপি নেতার এই ধরনের দাবিকে বাংলা ভাগের চক্রান্ত হিসাবেই দেখছে সিপিআইএম।
শনিবার বিজেপির বিজেপির বাংলা ভাগের প্রস্তাবের বিরোধিতা করে রাস্তায় নামল বামেরা। যাদবপুরে মিছিলে পা মেলালেন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যরা। সুজন চক্রবর্তী জানিয়েছেন, “ব্রিটিশ আমল থেকে বাংলাভাগের চক্রান্ত চলছে। সেই থেকে এখনও বাংলাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। যার প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি।” এর আগেই বিজেপির এই প্রসতাবের বিরোধিতা করে রাজ্যের শাসক দল তৃণমূল। আর এবার পথে নেমে প্রতিবাদ জানাল বামেরাও।

সুকান্ত মজুমদার বলেন, উত্তরবঙ্গকে গুরুত্ব দেয় না রাজ্য সরকার। সেখানের মানুষের যা দাবি তা পূরণ হয় না। রাজ্য যা দেয় তাতে চিঁড়ে ভেজে না। এবার উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত। যে কারণে তিনি চান আগামীও দিনে উত্তরবঙ্গ তাঁর মন্ত্রকের অন্তর্ভুক্ত হলে পাহাড়ের মানুষ আরও উপকৃত হবেন।
বিজেপির বাংলা ভাগের প্রস্তাব, প্রতিবাদে পথে নামল বামেরা

অন্যদিকে, গ্রেটার কোচবিহারের দাবি অনন্ত মহারাজের অনেক দিনের। তিনি বলেছেন, কেন্দ্র সরকার তাঁকে কথাও দিয়েছে। সেই কথা রাখার জন্য চাপ সৃষ্টি করছেন তিনি। সুকান্ত মজুমদারের দাবিকে আবার নস্যাৎ করেছেন কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেছেন, এটা একটা ইউটোপিয়ান ভাবনা, যা কোনও দিন বাস্তবায়িত হবে না। নিশিকান্ত যেমন আবার মনে করেন, মালদহ-মুর্শিদাবাদে হিন্দুরা নাকি শেষ হয়ে যাবে কেন্দ্রশাসিত অঞ্চল না ঘোষণা করলে।



