নির্বাচনী প্রচারে চমক বামেদের, আত্মপ্রকাশ করল AI অ্যাংকর ‘সমতা’

ভোটের মুখে আত্মপ্রকাশ করা বামেদের নতুন এই এআই অ্যাঙ্করকে এবার থেকে দেখা যাবে বঙ্গ সিপিএমের ফেসবুক হ্যান্ডেলে ও ইউটিউব চ্যানেলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। যুদ্ধের সময়সুচী ঘোষণা হয়ে গেছে। হাতে আর একমাসও বাকী নেই। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে রাজ্যের শাসকদলের। ৪ টি আসন বাদে বাংলার বাকী আসনগুলিতে প্রার্থী ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। ভোটের প্রার্থী ঘোষণার পরে দেখা যায় প্রার্থী তালিকায় এবার তারুণ্যের ছড়াছড়ি। এবার ভোটের প্রচারেও অভিনবত্বের ছোঁয়া বামেদের।

নির্বাচনী প্রচারে চমক বামেদের, আত্মপ্রকাশ করল AI অ্যাংকর 'সমতা'

আরও পড়ুন : দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ- তৃণমূল সংঘর্ষে জখম একাধিক

লোকসভা ভোটের প্রচারে এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে (Artificial Intelligence) নিয়ে এল বামেরা। নির্বাচনের ময়দানে সরগরম ‘সমতা’। ‘সমতা’-কে দেখতে মানুষের মতোই, কিন্তু সে মানুষ নয়। ‘সমতা’ হল বঙ্গ সিপিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নতুন মুখ, এআই নির্ভর প্রযুক্তিতে তৈরি অ্যাঙ্কর। দোলের দিন সন্ধেয় বামেদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলে প্রথম প্রকাশ করা হয় ‘সমতা’কে।

 ২৭ সেকেন্ডের প্রথম আলাপেই বেশ তাক লাগিয়ে দিয়েছে সে। সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই ফেলে দিয়েছে এই ‘সমতা’। রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, রাজনীতি নিয়েও কথা বলল ‘সমতা’। কথা বলল ছাত্র রাজনীতি নিয়ে। উঠে এল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাফল্য়ের কথা। স্পষ্ট বাংলায় সমতা বলল,

নির্বাচনী প্রচারে চমক বামেদের, আত্মপ্রকাশ করল AI অ্যাংকর 'সমতা'
নির্বাচনী প্রচারে চমক বামেদের, আত্মপ্রকাশ করল AI অ্যাংকর ‘সমতা’

নির্বাচনী প্রচারে চমক বামেদের, আত্মপ্রকাশ করল AI অ্যাংকর ‘সমতা’

‘এ বছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ।’ ভোটের মুখে আত্মপ্রকাশ করা বামেদের নতুন এই এআই অ্যাঙ্করকে এবার থেকে দেখা যাবে বঙ্গ সিপিএমের ফেসবুক হ্যান্ডেলে ও ইউটিউব চ্যানেলে। এখন সময় বলবে সমতা নির্বাচনী ময়দানে বামেদের কতটা সমতা ফেরাতে পারে! তবে নির্বাচনী ময়দানে বামেদের এই প্রচার কৌশল নিঃসন্দেহে উল্লেখযোগ্য তা বলাইবাহল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত