দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, কোন কেন্দ্রে গেলেন সেলিম?

Left Front: বামেদের প্রার্থী তালিকা বলছে, লোকসভা নির্বাচনে খুঁটি মজবুত করতে তরুণ মুখের উপর ভরসা রাখছে নেতৃত্ব। প্রথম দফায় যে ১৬ জনের নাম ঘোষণা হয়েছিল তাঁদের মধ্যে ১৪ জনই তরুণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার এক সপ্তাহ পর দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা। সম্ভাবনা ছিলই যে শনিবার আরও এক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে, সেইমতই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সম্মেলন করে একাধিক আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন। কারা কারা টিকিট পেলেন (Left front Candidate List)? কোনও চমক রয়েছে কি?

দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, কোন কেন্দ্রে গেলেন সেলিম?

আরও পড়ুন: একুশের নির্বাচনে তৃণমূলের জয়ের ‘কারিগর’, সেই পিকে প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক

শনিবার বামফ্রন্ট নেতা বিমান বসু (Biman Bose) তালিকা প্রকাশ করেন। বর্ধমান দুর্গাপুর, বোলপুর, রানাঘাট, মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী সুকৃতি ঘোষাল, বোলপুর কেন্দ্রের বাম প্রার্থী শ্যামলী প্রধান, রানাঘাট থেকে দাঁড়িয়েছেন অলকেশ দাস, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এখনও বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি, তার জন্য দলের মধ্যে আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন বিমান বসু।

দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, কোন কেন্দ্রে গেলেন সেলিম?
দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, কোন কেন্দ্রে গেলেন সেলিম?

প্রথম দফায় ১৬ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। ঠিক তার পরের দিনই আরও একটি কেন্দ্রের প্রার্থী নাম সামনে আনা হয়। আজ অর্থাৎ শনিবার (২৩ মার্চ) আরও চারটি আসনে নাম ঘোষণা করা হল। এখনও পর্যন্ত ২১ আসনে প্রার্থী দিয়েছে বামেরা। আসন বাকি রইল আরও। এদিকে, কংগ্রেস ও আইএসএফের সঙ্গে আসন সমঝোতায় নেমেছে বামেরা। বেশ কিছু আসন তাঁদের ছাড়া হয়েছে। নওশাদ সিদ্দিকির আইএসএফ ও কংগ্রেস ইতিমধ্যেই ৮ টি করে আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে।

দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, কোন কেন্দ্রে গেলেন সেলিম?

দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, কোন কেন্দ্রে গেলেন সেলিম?

বামেদের প্রার্থী তালিকা বলছে, লোকসভা নির্বাচনে খুঁটি মজবুত করতে তরুণ মুখের উপর ভরসা রাখছে নেতৃত্ব। প্রথম দফায় যে ১৬ জনের নাম ঘোষণা হয়েছিল তাঁদের মধ্যে ১৪ জনই তরুণ। সৃজন ভট্টাচার্য (যাদবপুর), দীপ্সিতা ধরের (শ্রীরামপুর) মত নাম ছিল সেই তালিকায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন