নজরবন্দি ব্যুরো: মধ্যপ্রদেশের এক সরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (Intensive Care Unit) এরআগে অনেকবারই অচলাব্যবস্থার ছবি উঠে এসেছে। কখনও দেখা গেছে রোগীর পাশে কুকুরকে শুয়ে থাকতে আর এবার দেখা গেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ঘুড়ছে গরু। যা এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: মদনকে গ্যাংস্টার বলে কটাক্ষ দিলীপের, পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু বাকযুদ্ধ
ভিডিওতে দেখা যায়, সরকারি হাসপাতালের আইসিইউতে (ICU) ঢুকে পড়ল গরু (Cow)। মনের সুখে ঘুরে বেড়ালো এপ্রান্ত থেকে ওপ্রান্ত। ডাস্টবিনে মুখ ঢুকিয়ে খেল উচ্ছিষ্ট, আবর্জনা। এদিকে গরু দেখে গুঁতোর ভয়ে হুড়োহুড়ি শুরু করে দেন রোগীর আত্মীয়-পরিজনরা। যদিও এরপরেও হাসপাতাল কতৃপক্ষের কোন হেলদোল নেই।

উল্লেখ্য, এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। রোগীদের পরিজনরা জানান, হাসপাতালে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তারক্ষীর ব্যবস্থা রয়েছে, কিন্তু অধিকাংশ সময়ই তাদের দেখা মেলে না। পাশাপাশি ওই এলাকায় গরুর উপদ্রব থাকায় দু’জন ব্যক্তিকে গরু তাড়ানোর কাজে নিয়োগ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এই ঘটনার দিন তাঁদেরও পাত্তা পাওয়া যায়নি।
Viral video: Cow roams inside ICU in MP hospital
Read @ANI Story | https://t.co/izghfpef0i#MadhyaPradesh #ICU #hospital #cow pic.twitter.com/m3oEeD5Dgh
— ANI Digital (@ani_digital) November 19, 2022
সরকারি হাসপাতালে আইসিইউতে ঘুরে বেড়াচ্ছে গরু, রোগীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
জেলা হাসপাতালের সিভিল সার্জন ডঃ রাজেন্দ্র কাতারিয়া বলেন, “আমাদের পুরনো কেভিড আইসিইউ ওয়ার্ডে ঢুকে পড়েছিল গরুটি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ওয়ার্ড বয় ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হয়েছে।” উল্লেখ্য, এই ঘটনার পর মধ্যপ্রদেশের ওই হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।



