নজরবন্দি ব্যুরো: ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা অল্প বাড়লেও রইলো লাখের নীচেই, কমছে মৃত্যু হারও। । দেশজুড়ে বিভিন্ন রাজ্যে লকডাউন টিকা এবং মানুষের সতর্কতার কারণেই করোনার দ্বিতীয় ঢেউ আপাতত নিয়ন্ত্রণে। দীর্ঘ দু’মাস পর দেশজুড়ে করোনা সংক্রমনের হার এক লক্ষের নীচে নেমেছে। এদিন সংক্রমণ সংখ্যা কিছুটা বাড়লেও তা এক লাখের ওপরে ওঠেনি।
আরও পড়ুনঃ শুভেন্দু আগেই গেছেন, নেতাদের আশীর্বাদ নিতে দিল্লি গেলেন সৌমিত্র-অর্জুন-নিশীথ
দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সে অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। বিশ্বে এই মুহূর্তে মোট করণা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২১৯ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে করোনায় মৃত্যু হয়েছে তিন লক্ষ ৫৩ হাজার ৫৫১ জন মানুষ। দেশে এখনও ১২ লক্ষ ৩০ হাজার ৪৫১জন মানুষের করোনা চিকিৎসা চলছে।
২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা অল্প বাড়লেও রইলো লাখের নীচেই, কমছে মৃত্যু হারও। অপরদিকে গত ২৪ ঘন্টায় করোনা কে জয় করে বাড়ি ফিরেছেন এক লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে ২ কোটি ৭৫ লাখ ৪ হাজার ১২৬ জন করোনা মুক্ত হয়েছেন।
টিকাকরণ নিয়েও দেশবাসী সরকার চিন্তিত তবুও উৎপাদন বাড়িয়ে টিকার অপ্রতুলতা কিছুটা কমানো গিয়েছে দেশে এখন পর্যন্ত টিকা করন করা সম্ভব হয়েছে ২৩ কোটি ৯০ লক্ষ। অপরদিকে গতকাল দেশজুড়ে করো না পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৮৫ হাজার ৯৬৭ জনের। সবমিলিয়ে এটা বলাই যাই দেশের করোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রনে



