দেশে আজ করোনা আক্রান্ত ১ লক্ষ ৪১ হাজারের বেশি, জরুরি বৈঠকে মোদি, বন্ধ হচ্ছে পুরীর মন্দির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ঘন্টার রেকর্ড ভেঙে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমন। টিকাকরণে জোর দিয়েও যেন বাগে আনা যাচ্ছে না নোভেল করোনা ভাইরাসকে। নতুন বছরের শুরু থেকে বেড়েই চলেছে কোভিড-১৯ ও তার নতুন নতুন স্ট্রেনের দাপট। গত ২৪ ঘণ্টাতেই যেমন দেশজুড়ে একলাফে ২১.৩ শতাংশ বাড়ল সংক্রমণ।

আরও পড়ুনঃ করোনা জালে বন্দী কলকাতা, দেশের মধ্যে ১ নং মহানগরী, আক্রান্তের নিরিখে দ্বিতীয় বাংলা!

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৮৬৩ জন। দৈনিক পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১০.২১ শতাংশ।

সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯০ হাজার ৬১১। করোনাকে জয় করে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ৬০৩ জন। করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ৭৯০। এই যখন দেশের করোনা হাল, ঠিক তখনি বন্ধ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আগামী ১০ জানুয়ারি থেকে মন্দির বন্ধ করে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা গিয়েছে, মন্দির ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি মন্দির প্রশাসনের সদস্য থেকে সাধারণ সেবক, অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। ক্রমশই গোটা দেশের মতোই ওড়িশার কোভিড পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠছে।

দেশে আজ করোনা আক্রান্ত ১ লক্ষ ৪১ হাজারের বেশি, জরুরি বৈঠকে মোদি, বন্ধ হচ্ছে পুরীর মন্দির

তাই আর ঝুঁকি না নিয়ে মন্দির বন্ধ রাখার এই সিদ্ধান্ত। অপর দিকে রবিবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য সহ অনেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত