নজরবন্দি ব্যুরোঃ কোভিড টেস্ট হল মারাদোনার, সোমবার আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমে দিয়েগো মারাদোনার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জনক বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছিল। তাতেই ফুটবলপ্রেমীদের কপালে ভাঁজ ফেলেছিল। জানা গিয়েছিল, ফুটবলের রাজারও এবার কোভিড টেস্ট হয়েছে। স্বাভাবিক ভাবেই আশঙ্কা দানা বেঁধেছিল সকলের মনে। কিন্তু তাঁর বিবৃতিতে প্রাণ ফিরে পেলেন তাঁর ভক্তরা ।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে।


১৯৮৬-র বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলের অধিনায়ক মঙ্গলবার ভারতীয় সময় ভোরবেলা সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর কোভিড টেস্ট হয়েছিল। কিন্তু রিপোর্ট এসেছে নেগেটিভ। তাঁর দুই মেয়ে এবং ছেলেরও কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘হ্যান্ড অফ গড’-এর কারিগর। লিখেছেন, ‘তাঁদেরকে লম্বা একটা চুম্বন, যাঁরা আমার ও আমার সন্তানদের যত্নের সঙ্গে দেখাশোনা করছেন।
উলেক্ষ্য, লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ অবস্থা ব্রাজিলে। তবে আর্জেন্টিনার বুয়েনস এয়ার্স, রোজারিওর মতো শহরেও কোভিড সংক্রমণ কম নয়। তাই মারাদোনাকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁর ভক্তরা। তা ছাড়া মারাদোনার অন্য কোমর্বিডিটিও রয়েছে। সারা বছরই প্রায় হাইপ্রেসার থাকে তাঁর। রাশিয়া বিশ্বকাপে একটি ম্যাচ.দেখতে দেখতেই গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
কোভিড টেস্ট হল মারাদোনার, এমনিতে সারা বিশ্বেই একাধিক ফুটবল তারকা-সহ ক্রীড়াবিদরা কোভিডে আক্রান্ত হয়েছেন। পাওলো মালদিনি থেকে ডেবালার মতো প্রাক্তন, বর্তমান তারকারা কোভিডে সংক্রামিত হন। তবে কড়া ট্যাকলে করোনাকে ছিটকে দিয়ে সেরেও উঠেছেন তাঁরা। এদিন মারাদোনার কোভিড নেগেটিভ আসার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁর ভক্তরা।










