আন্তঃরাজ্য ভ্রমনে লাগবে না কোভিড রিপোর্ট, নির্দেশিকা জারি করল ICMR

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বর্তমান পরিস্থিতিতে বেলাগাম সংক্রমণের জেরে কপালে ভাঁজ পড়েছে গোটা দেশের চিকিৎসকদের। গত বছরের মাঝামাঝি সময় থেকেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করেছিল চিকিৎসকরা, সেইমত বছরের শেষের দিক থেকে ফের সক্রিয় হয়ে ওঠে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। এই পরিস্থিতির জের বছরের প্রথম সপ্তাহ থেকেই আংশিক লকডাউনের আঙ্গিকে মুড়ে ফেলা হয় গোটা রাজ্য কে।

আরও পড়ুনঃ বেলাগাম ওমিক্রন, জরুরি পরিষেবা ছাড়া বেসরকারি সব অফিস বন্ধের নির্দেশিকা জারি

এই পরিস্থিতিতে পরিস্থিতিতে দেশের মধ্যে এবং দেশের বাইরে যাতায়াতের ক্ষেত্রে একগুচ্ছ নিয়মকানুন মেনে চলার নির্দেশ আগেই দেওয়া হয়। তবে এবার আন্তঃরাজ্য ভ্রমণের ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করল ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (ICMR)।পূর্বে ই বিদেশ ফেরত যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছিল এই স্বাস্থ্য সংস্থা সেইমত ই আজ থেকে চালু হল সেই সমস্ত নিয়ম কানুন।

যেখানে বিদেশ থেকে আগত সকল যাত্রীদের কে প্রথমেই একটি অনলাইন পোর্টাল মারফৎ একটি সেলফ-ডিক্লারেশন ফর্ম ফিলাপ করতে হবে। পাশাপাশি তাদের ফ্ল্যাট ধরার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসি-আর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এরপর দেশের মাটিতে পা রাখার পর বিমান বন্দরে ই সকল যাত্রীর থার্মাল স্ক্রিনিং করার পাশাপাশি তাদের সম্পর্কিত সমস্ত তথ্য সেখানকার স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে।

এছাড়াও সেই সমস্ত যাত্রীদের নুন্যতম ৭ দিনের কোয়ারেন্টাইন আবশ্যক করার পাশাপাশি অষ্টম দিনের মাথায় ফের কোভিড পরীক্ষা করানোর পর সেখানে নেগেটিভ রিপোর্ট আসলে তা অনলাইনে আপলোড করতে বলা হয়েছে। তবে শুধু বিমান পরিষেবা নয় সড়ক পথে যারা এদেশে পাড়ি দেবেন তাদের ও এই নীতি মেনে চলতে বলা হয়েছে।

আন্তঃরাজ্য ভ্রমনে লাগবে না কোভিড রিপোর্ট, নির্দেশিকা জারি করল ICMR

অন্যদিকে , আন্তঃরাজ্য পরিষেবা ক্ষেত্রে ও নিয়মের সম্পূর্ণ বদল ঘটিয়ে রিটিপিসিআর রিপোর্ট কে বাধ্যতামূলকের তালিকা থেকে সরানো হয়েছে। অর্থাৎ এবার থেকে এক রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে গেলে আর কোনও কোভিড রিপোর্টের প্রয়োজন পড়বে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত