নজরবন্দি ব্যুরো: ভাঙছে গত বছরের রেকর্ড! একদিনে করোনায় আক্রান্ত লক্ষাধিক। ভারতবর্ষে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই দিশেহারা।প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত।পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।ভারত করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার তৃতীয় স্থানে। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৮৪৪ জন।এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। ভাঙল ২০২০ সালের রেকর্ডও। গত বছর দেশে ১৭ সেপ্টেম্বর সর্বাধিক করোনা সংক্রমণ দেখা গিয়েছে ছিল, সেই সময় একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯৮,৭৯৫ রেকর্ড করা হয়েছিল।
আরও পড়ুনঃ তৃণমূল ক্ষমতায় ফিরলে ডবল ডবল চাকরি হবে! প্রতিশ্রুতি দিলেন মমতা
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮৭ জনের। যা মার্চের শুরুতেও দেশের দৈনিক মৃত্যু থাকছিল ১০০-১৫০। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের। দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হয়েছেন ১,১৬,৮২,১৩৬ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৮১ হাজার ৮৩০ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৯৩ হাজার ৭৪৯। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ কোটি ৯০ লক্ষ ১৯ হাজার ৬৫৭। দেশে সুস্থতার হার ৯২.৮ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ৭ কোটি ৯১ লক্ষ ৫ হাজার ১৬৩ জনের।
ভাঙছে গত বছরের রেকর্ড! একদিনে করোনায় আক্রান্ত লক্ষাধিক। মোট করোনা আক্রান্তের সংখ্যা তামিলনাড়ুতে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৯৯ হাজার ৮০৭ আর মৃত্যু হয়েছে ১২,৭৭৮ জনের। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৬ লক্ষ ৭৬ হাজার ৪১৪ জন। সেখানে মৃত্যু হয়েছে ১১,০৮১ জনের। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৬ লক্ষ ৩০ হাজার ০৫৯ জন। মৃত্যু হয়েছে ৮,৮৮১ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ৫,৯৩,৬১৫ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৩৪৪। গত ২৪ ঘণ্টায় পঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা ৩,০০৬ জন।মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২,৫১,৪৬০ এবং ৭,০৮৩ জনের মৃত্যু হয়েছে।



