নজরবন্দি ব্যুরোঃ দেশের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত। গতকাল দেশের করোনা সংক্রমণ ১০ হাজারের নিচেই ছিল। ধীরে ধীরে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের দিকেই এগোচ্ছে দেশ, এমনটাই মনে করা হচ্ছিল। গত ২ মাসের মধ্যে মঙ্গলবারই প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা নামে ১০ হাজারের নিচে।
আরও পড়ুনঃ ঝড়ের গতিতে বেড়েছে সম্পত্তি, সেলিম-শুভেন্দুদের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা


কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। গতকাল সংখ্যাটা ছিল ১২ হাজারের বেশি।
সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেড়েছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ১ হাজার ৮৩০ জন। এই মুহূর্তে দেশের পজিটিভিটি রেট ৩.৪৭ শতাংশ। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার কমে ০.২৩ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন।
দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ২৫৩। করোনার মোকাবিলায় এখনও চলছে টিকাকরণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ২০৮ কোটি ৯৫ লক্ষ ৭৯ হাজার ৭২২ জনের করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৩৮ লক্ষ ৬৪ হাজার ৪৭১ জনের।


ফের বাড়ল দেশের করোনা সংক্রমণ, নিম্নমুখী অ্যাকটিভ কেস
১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়ার কাজ চলছে। পাশাপাশি চলছে দেশের প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার কাজও। এছাড়াও সকল প্রাপ্ত বয়স্কদের বিনামূল্যে দেওয়া হচ্ছে বুস্টার ডোজও।







