নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্তের সংখ্যা কমল ১৫ টি জেলায়। একদিকে বাড়ছে সুস্থতার হার অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। সংক্রমণের গতি অব্যাহত থাকায় তেমন ভাবে কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ১৯ জন। আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। অন্যদিকে একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩০৮ জন। এই দুই পরিসংখ্যানের মাঝে দুঃখের বিষয় হল এদিনও করোনায় মৃত্যু হয়েছে ৫০ জনের।
আরও পড়ুনঃ জল্পনা বাড়িয়ে খোদ অনুব্রতর গড়ে তৃণমূল নেতার বাড়িতে মুকুল!
আজও কলকাতাকে সংক্রমণে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগণা। আজ উত্তর ২৪ পরগণাতে সংক্রামিত হয়েছেন ৫৯৪ জন। যা নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা এখন জেলা জুড়ে ৩৩ হাজার ৪০১ জন। উত্তর ২৪ পরগণাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৬৯৬ জন। আজ এই জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪৫ জন। অন্যদিকে আজ জেলা জুড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২৬ জনের। পাশাপাশি জেলাজুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯৭৯ জন। আজ এই জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৪২ জন।
আজ কলকাতা জেলায় মোট সংক্রামিত হয়েছেন ৪২৮ জন। যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত সংক্রামিত হলেন ৩৯ হাজার ৭১৩ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৩ হাজার ৪৬৪ জন। যার মধ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৪৭২ জন। আজ কলকাতায় মৃত্যু হয়েছে ১৯ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেল ১ হাজার ২৮০ তে। শহরে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৬৯ জন। এদিন গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৬৩ জন।
এদিন তৃতীয় সংক্রামিত জেলা হিসেবে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগণা। জেলাজুড়ে এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০২ জন। যা নিয়ে জেলায় মোট করোনা সংক্রামিত হয়েছেন ১১ হাজার ১৬০ জন। দক্ষিণ ২৪ পরগণাতে এদিন সুস্থ হয়ে উঠেছেন ২৪৮ জন। যা নিয়ে জেলা জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৫৬৬ জন। এই জেলায় এদিন মৃত্যু হয়েছে ২ জনের। ২ জনকে নিয়ে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭। এখন জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৭ জন। যা গতকালের থেকে ৪৮ জন কমেছে।
করোনা আক্রান্তের সংখ্যা কমল ১৫ টি জেলায়। উল্লেখ্য এদিন রাজ্যের সবকটি জেলাতেই করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। পাশাপাশি সব কটি জেলা থেকেই বহু মানুষ করোনা মুক্ত হয়েছেন। উল্লেখ্য এদিন রাজ্যের ১৩ টি জেলায় করোনা মৃত্যু হয়েছে এবং চিকিতসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ১৫ টি জেলায়। দেখুন সার্বিক পরিসংখ্যান।




