নজরবন্দি ব্যুরোঃ সংক্রমনে ফার্স্ট বয় কলকাতাকে টক্কর উত্তর ২৪ পরগণার, আশা দেখাল শুধুই ঝাড়গ্রাম। দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ। ধিরে ধিরে রাজ্য জুড়ে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা ভাইরাস, ক্রমেই বাড়ছে এই ভয়াবহ ভাইরাসের ব্যাপকতা। গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে সুস্থ হওয়ার হার। গত ১০ দিনে সুস্থতার হার নেমেছে প্রায় ৮ শতাংশ। এদিকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ১৯৮ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের। আজ সংক্রমণের কবলে ১ টি রাজ্যের সব জেলা! জেলার মধ্যে কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪৮ জন, এবং মৃত্যু হয়েছে ১২ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১২ হাজার ৬৮২ জন।
আরও পড়ুনঃ রাজ্যে আজ ২১৯৮ জন আক্রান্ত! শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা প্রশাসনের।
কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫৬১ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯৬৩ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ১৫৫ জন। উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতার এই বাড়বাড়ন্ত করোনা সংক্রমণের পরিস্থিতিতে গতপরশু কমিয়ে দেওয়া হয়েছে কন্টেন্মেন্ট জোনের সংখ্যা! মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্য আর জেলা থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে মানুষ আক্রান্ত হচ্ছে আর মৃত্যু হচ্ছে!
সংক্রমনে ফার্স্ট বয় কলকাতাকে টক্কর উত্তর ২৪ পরগণার। উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন ৫৫৪ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৮ হাজার ৩২। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৮ জন, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১১ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ২০৪ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৮২০ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৩৯ জন।
দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪২ জন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৮। এই জেলায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। জেলাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭২০ জন যার মধ্যে আজ সুস্থ হয়ে উঠেছেন ১৬৮ জন। দক্ষিন ২৪ পরগনায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১৩২০ জন।
হাওড়া জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১৬০ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৫। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ১ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫৯ জন। হাওড়াতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩১৪ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৪৪ জন। এদিন হাওড়াতে নতুন আক্রান্তের থেকে সুস্থ হয়ে উথেছেন বেশি।
হুগলী জেলার ক্ষেত্রে এদিন আক্রান্ত হয়েছেন ১০৭ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫৮ জন। এই জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। এখন জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৬১২ জন। অন্যদিকে রাজ্যে করোনা তাণ্ডবের মাঝে আশার আলো দেখাচ্ছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা মাত্র তিন। গত ২ দিন পাওয়া যায়নি নতুন কোন আক্রান্ত। অন্যদিকে পুরুলিয়াতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা মাত্র ৯। এদিন কোন সংক্রমণ বাড়েনি এই জেলায়।







