নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আজ ২১৯৮ জন আক্রান্ত! শাক দিয়ে মাছ ঢাকার ব্যার্থ চেষ্টা রাজ্য সরকারের। বিপুল গতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। সেলিব্রিটি থেকে সাধারন মানুষ ভাইরাসের হাত থেকে নিস্তার পাচ্ছেন না কেউই। রাজ্যের হাতে গোনা ২ – ৩ টি জেলা বাদ দিয়ে সব জেলাতেই কার্যত বায়ুবেগে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া বা দক্ষিন ২৪ পরগণার সাথে সম্প্রতি পাল্লা দিতে শুরু করেছে দার্জিলিং দক্ষিন দিনাজপুর বা মালদার মত উত্তরের জেলাগুলি। কার্যত নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে রাজ্য।
আরও পড়ুনঃ সংক্রমনে ফার্স বয় কলকাতাকে টক্কর উত্তর ২৪ পরগণার, আশা দেখাল শুধুই ঝাড়গ্রাম।
রাজ্যে আজ ২১৯৮ জন আক্রান্ত! আজ বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৮ জন! নতুন ২ হাজার ১৯৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ২০৯ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৭ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭৬।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১২৮৬ জন। এদিনের ১২৮৬ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৩ হাজার ৫৩৯ জন। এদিন ১২৮৬ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮.৫৪ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমে ১০ দিনে নেমে এল প্রায় ৮ শতাংশ । গত ৭ তারিখে রাজ্যে সুস্থতার হার ছিল ৬৬.২৪ শতাংশ।
অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৫ হাজার ৫৯৪ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৮৮৫ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৩ হাজার ৪৬৫। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ৮৯ হাজার ৮১৩। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৭ হাজার ৬৬৫ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!
প্রসঙ্গত আজ মুখ্যসচিব রাজীব সিনহা অনেকদিন পর আবার আসরে নেমেছিলেন ড্যামেজ কন্ট্রোল করতে। তথ্য বিভ্রান্তি কাণ্ডের পর সেভাবে মুখ্যসচিব কে সামনে আসতে দেখা যায়নি। কিন্তু এদিন রাজীব সিনহা আবার আসরে নামেন ড্যামেজ কন্ট্রোল দিতে। তিনি বোঝানোর চেষ্টা করেন করোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গের পারফরম্যান্স কতটা ভাল। এদিন তিনি বলেন, “রাজ্যের আক্রান্তদের মধ্যে কম সিরিয়াস রয়েছেন ১২৫০ জন এবং ভীষন সিরিয়াস রয়েছেন ৬৬০ জন। কম সিরিয়াস এবং ভীষণ সিরিয়াস যোগ করলে সংখ্যাটা হবে ১৯০০ জনের মতো। ১০ কোটির রাজ্যে ১৯০০ সংখ্যাটা কি বিরাট কিছু?”
মুখ্যসচিব গতকালের তথ্য মাথায় রেখেই বলেছেন ১০ কোটি জনগনের মধ্যে ১৯০০ জন সিরিয়ার রোগী খুবই সামান্য ব্যাপার কিন্তু যেটা বলেননি সেটা হল গতকালের তথ্য অনুযায়ী রাজ্য করোনা ভাইরাসের টেস্ট করেছে এখন পর্যন্ত মাত্র ৬ লক্ষ ৭৬ হাজার ৩৪৮ জনের। অর্থাৎ ৬ লক্ষ ৭৬ হাজার ৩৪৮ টি টেস্টে ১৯০০ জন সিরিয়াস রোগী সামান্য নয় অসামান্য ব্যাপার। শাক দিয়ে মাছ ঢাকার ব্যার্থ চেষ্টায় তাই এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন রাজীব সিনহা।








