নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে অব্যাহত করোনার দাপট। ২৪ ঘন্টায় মৃত্যু ৫২ জনের। করোনা ভাইরাস প্রতি মুহুর্তে তাঁর প্রভাব বাড়িয়ে চলেছে দেশজুড়ে। সংক্রমনের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাও। প্রায় এক সপ্তাহ সেই সংক্রমনের গতিতে লাগাম পড়ার পর ফের গতকাল থেকে বাড়তে শুরু করেছে সংক্রমনের গতি। সাথে ভয় বাড়িয়ে প্রায় প্রতিদিন ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্ট রায় না দেওয়া পর্যন্ত দিতে হবে না EMI
একই সাথে রাজ্যে প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় তেমন ভাবে কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। অব্যাহত রয়েছে মৃত্যু মিছিলও। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ৮৭ জন।
রাজ্যে অব্যাহত করোনার দাপট। আজকের ৩ হাজার ৮৭ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৭৮৮ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ২৩ হাজার ২১৮ জন। যা গতকালের থেকে ১৭২ জন কমেছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৬২ জনের। মৃত ৩ হাজার ৫৬২ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫২ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২০৭ জন।
আজকের ৩ হাজার ২০৭ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫৪ হাজার ৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৬ হাজার ৫০৫ টি। এটি রাজ্যে করোনার ইতিহাসে রেকর্ড টেস্ট। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ ৫৮ হাজার ৬৯০ টি।
রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ২৩ হাজার ৯৮৫ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৩৭ শতাংশ। যা কমেছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৫.১৯ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার।




