নজরবন্দি ব্যুরোঃ করোনার তৃতীয় ঢেউকে যতটা হালকা ভাবে নেওয়া হয়েছিল ততটা যে সে একেবারেই নয় তা বুঝিয়ে দিচ্ছিল কোভিডের ক্রমবর্ধমান পরিসংখ্যান। কিন্তু সেই গতিতে গতকাল থেকে লাগাম টেনেছে বাংলা। আজ এক ধাক্কায় কমল করোনা আক্রান্তের সংখ্যা। তবে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে যতটা অক্সিজেনের সংকট দেখা গিয়েছিল এবার তেমন না হলেও বাংলায় বাড়ছে মৃত্যু সংখ্যা।
আরও পড়ুনঃ করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাবে অভিষেকের বার্তা, সঙ্গে থাকবে ফলের ঝুড়ি
কোভিডের মৃত্যু বেড়ে চলায় উদ্বিগ্ন চিকিত্সকদের একাংশ। সংক্রমণ খানিকটা কমলেও, দৈনিক মৃতের সংখ্যা ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। প্রায় ১০ দিন ধরে রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০-এর ওপরেই রয়েছে। গত ২৪ ঘন্টাতেও মৃত্যু হয়েছে ৩৭ জনের। শেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে সার্বিকভাবে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৬ জন। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম।
আজকের বুলেটিন অনুযায়ী কলকাতায় কোভিড আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। ঠিক তারপরেই আছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। আজ দক্ষিণ ২৪ পরগণাতে আক্রান্ত হয়েছেন ২৭৮ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। তারপরেই রয়েছে হুগলী জেলার নাম। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ২৮০ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। বাংলায় সার্বিক ভাবে ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত মাত্র ৪ হাজার ৫৪৬ জন।
২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত মাত্র সাড়ে ৪ হাজার, আতঙ্ক বাড়িয়ে আজও মৃত্যু ৩৭ জনের। দেখুন জেলার চিত্র


আজ রাজ্যে সার্বিক ভাবে টেস্ট হয়েছে ৫১ হাজার ৪২১ টি। সুস্থতার হার বেড়েছে এদিন। আজ সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৪.১৭ শতাংশে। মৃত্যুহার কমে হয়েছে ১.০৩ শতাংশ। রাজ্যের পজিটিভিটি রেট কমে গিয়েছে লক্ষণীয় ভাবে। কদিন আগেও যেখানে রাজ্যের পজিটিভিটি রেট যেখানে ছিল ৩২ শতাংশ সেখানে আজকের পজিটিভিটি রেট ছিল ৮.৮৪ শতাংশ।



