এবার করোনা আক্রান্ত হলেন পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা আক্রান্ত হলেন পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়।করোনা আক্রান্ত হয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।বৃহস্পতিবার করোনা পরীক্ষা করান তাপস বাবু । তারপর তাঁর রিপোর্ট পজেটিভ আসে,এরপর এ দিন রাত ১১টা নাগাদ তাপস রায়কে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে।

আরও পড়ুনঃ উৎসবের মরশুম শুরুতে তাণ্ডব অব্যাহত করোনার। মৃত্যু ছাড়াল ৫ হাজার।

বরানগরের বিধায়ক তাপস রায় বিগত ৪-৫ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি সোয়াব টেস্ট করান। তবে হাসপাতাল সূত্রে খবর আপাতত জ্বর ছাড়া তাপসের অন্য কোনও সমস্যা নেই।

এবার করোনা আক্রান্ত হলেন পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের করোনা আক্রান্ত হওয়া এই নতুন নয়।এর আগেও অনেক নেতা করোনা আক্রান্ত হয়েছেন,

তাঁদের মধ্যে কেও কেও করোনাকে জয় করে বাড়ি ফিরে কাজে যোগ দিয়েছেন আবার কেও পরাজিত হয়েছেন করোনার কাছে। শাসক দলের নেতাদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হন সুজিত বসু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর