আজ তৃতীয় পূর্ব মেদিনীপুর। দেখুন রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ তৃতীয় পূর্ব মেদিনীপুর। দেশের সাথে তাল মিলিয়ে রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২৫০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার।

আরও পড়ুনঃ মৃত্যুর তীব্রতা কমল করোনায়। রাজ্যে সুস্থতার হার ছাড়াল ৭৫ শতাংশ।

আজ তৃতীয় পূর্ব মেদিনীপুর। আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। অন্যদিকে আজও সংক্রমণের শীর্ষে থাকা কলকাতাকে ছাপিয়ে গেল জেলা উত্তর ২৪ পরগণা। কলকাতায় গত ২৪ ঘন্টা তে সংক্রামিত হয়েছেন ৬০০ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৬৭ জন। অন্যদিকে এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ১৭ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা এখন ১ হাজার ১১০। কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৯৮৬ জন। আজ সুস্থ হয়ে উঠেছেন ৬৩৬ জন। আজ কলকাতায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৫৩ জন।

উত্তর ২৪ পরগণা জেলাতে আজ সংক্রামিত হয়েছেন ৬৬৪ জন। এখন পর্যন্ত জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০৪ জন। আজ উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১১ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৮০। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৭১৭ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬০৭ জন। উত্তর ২৪ পরগনা জেলাতে এখন চিকিত্‍সাধীন রয়েছেন ৫ হাজার ৬০৯ জন। যা গতকালের থেকে ৪৬ জন বেড়েছে।

আজ পূর্ব মেদিনীপুর জেলাতে সংক্রামিত হয়েছেন ২৪০ জন। যা নিয়ে জেলায় মোট সংক্রামিতের সংক্রামিতে সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৭ জন। এদিন জেলায় সুস্থ হয়ে উঠেছেন ২২৮ জন। যা নিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৬ জন। এই জেলাতে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৮৬২ অর্থাৎ গতকালের থেকে জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৩৬ জন। অন্যদিকে এদিন জেলাতে মৃত্যু হয়েছে ১ জনের। আজকের ১ জন কে নিয়ে জেলায় মোট করোনা মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫।

আজ ১১টি জেলায় কমল সংক্রমণ। তবে তাৎপর্যপূর্ণ ভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছে জেলা পুর্ব মেদিনীপুরে। গত কয়েকদিনের মত আজও জেলায় সংক্রামিত হয়েছেন অনেক মানুষ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর রাজ্যের তৃতীয় স্থানে উঠে এসেছে। পাশাপাশি এদিন ব্যাপক পরিমানে মানুষ সংক্রামিত হয়েছে পশ্চিম মেদিনীপুরেও। জেলা জুড়ে এদিন আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। দেখুন রাজ্যের জেলা ভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

covid 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন