নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে কি করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে? ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ তেমনই ইঙ্গিত দিচ্ছে। আজও একলাফে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। যা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও। কোভিডবিধি এড়িয়ে চলা এবং বুস্টার ডোজে অনীহাই যে চতুর্থ ঢেউয়ের জন্য দায়ী, তা বারবার জানাচ্ছেন তাঁরা। রাজ্যের কোভিড পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়।
আরও পড়ুনঃ বড়সড় সাফল্য বিএসএফের, ৬২ লক্ষ টাকার সোনা সমেত গ্রেফতার ধৃত
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৫২ জন। আজ এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৯ তে। শুধু দৈনিক আক্রান্তই নয়, দৈনিক সংক্রমণের হারেও বড় লাফ দেখা গেল বৃহস্পতিবার। আজ পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭৮ শতাংশ। পাশাপশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ২ জনের। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফে এবার কলকাতাকে ছাপিয়ে শীর্ষে উঠে এল উত্তর ২৪ পরগনা।

আজ রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৪২ হাজার ৮৩১ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ৫ হাজার ৫২ জন। যার মধ্যে আজ সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। রাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ২৩৩ জনের। যার মধ্যে আজ মৃত্যু হয়েছে ২ জনের।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, উত্তর ২৪ পরগনা জুড়ে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৩৪ জন। কলকাতায় এই সংখ্যা ৮১৯। চতুর্থ দফায় এতদিন পর্যন্ত কোভিড গ্রাফের শীর্ষে ছিল কলকাতা। আজ সেই পরিসংখ্যানকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। রাজ্যের মোট ৯ টি জেলায় দৈনিক সংক্রমণ ১০০ ছাড়িয়ে গিয়েছে। রাজ্যের একমাত্র করোনামুক্ত জেলা এখনও পর্যন্ত কালিম্পং। গত কয়েকদিন কালিম্পং-এ নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি।
পজিটিভিটি রেট বেড়ে ১৮.৭৮ শতাংশ, রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ।

দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। যা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও। কোভিডবিধি এড়িয়ে চলা এবং বুস্টার ডোজে অনীহাই যে চতুর্থ ঢেউয়ের জন্য দায়ী, তা বারবার জানাচ্ছেন তাঁরা। যদিও আমজনতার হুঁশ ফেরেনি। এখনও অনেকেই বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন। চিকিৎসকদের আবেদন, কিছু না পালন করলেও অন্তত মাস্ক পরুন।



