প্রতি মিনিটে ৯ জন সংক্রামিত, ২৫ মিনিটে একটি মৃত্যু! করোনার করাল গ্রাসে বাংলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রতি মিনিটে ৯ জন সংক্রামিত, কার্যত করোনার করাল গ্রাসে বাংলা। আজও চলে গেল ৫৬ টি প্রাণ, ভয়াবহ পরিস্থিতি। এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় ১২ হাজার ছুঁই ছুঁই। ভয়ানক সংক্রমণের আবহে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে এখনই হচ্ছেনা লকডাউন। মে মাসের ৫ তারিখ থেকে এক্সপ্রেসের গতিতে ১৮+ সবাইকে ফ্রিতে ভ্যাক্সিন দেবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ রাজধর্ম পালন করুন বাহিনী, অন্যথায় আইনি পদক্ষেপ নেবো! অশোকনগর কান্ডে হুঁশিয়ারি মমতার

এদিনও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৬ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭২ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৬৭১ এবং ৭৭৯। গত ২৪ ঘন্টায় বীরভূমে আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। হুগলী এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৫৭৮ এবং ৫৯৬ জন।

প্রতি মিনিটে ৯ জন সংক্রামিত, আজ রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৮ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯০৪ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৬৮ হাজার ৭৯৮ জন। আজ করোনা কেড়ে নিল ৫৬ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৬৬ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৫৯০ জন। যা সংক্রমণের গতির প্রায় অর্ধেক।

আজকের ৬ হাজার ৫৯০ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ২১ হাজার ৩৪০ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৩ হাজার ১৫৪ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ লক্ষ ৫০ হাজার ৩৩৬ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.০১ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী  ৮৮.৬৫ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ।

আজ করোনা কেড়ে নিল ৫৬টি প্রাণ, ভয়াবহ পরিস্থিতি রাজ্যের সব জেলায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত