Coronavirus Fourth Wave: এত সহজে মুক্তি মিলছে না করোনা থেকে, এবার দেশে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যদিও সংক্রমণের হার এখন অনেকটাই কম। তবুও করোনাভাইরাসের কবল থেকে এত সহজে মুক্তি নেই বিশ্বের। ভারতে এখনও করোনার তৃতীয় ঢেউ জারি রয়েছে। অনেক জায়গাতেই মোটামুটি স্বাভাবিক নিয়মে জীবন চলতে শুরু করেছে। খুলেছে দোকান-বাজার, স্কুল-কলেজ-বাস-ট্রেন। তবে ভারতীয় গবেষকদের একাংশের দাবি, করোনার চতুর্থ ঢেউ প্রায় দোরগোড়ায় চলেই এসেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরের গবেষকদের দাবি, এ বছরেই চতুর্থ ঢেউয়ের সাক্ষী হবে ভারত।

আরও পড়ুনঃ কোভিড আটকাতে বাজারে এল নিরামিষ টিকা, কীভাবে তৈরি হয়েছে এটি?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরের (IIT Kanpur) গবেষকদের দাবি, ২২ জুন থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে করোনার চতুর্থ ঢেউয়ের প্রভাব (Coronavirus Fourth Wave)। এভাবেই করোনা থেকে যাবে আমাদের সঙ্গে। কখনও ঢেউ বাড়বে, কখনও ঢেউ কমবে। তবে এবারের ঢেউ কতটা মারাত্মক হবে তা নির্ভর করবে করোনার নতুন ভ্যারিয়েন্টের উপর। এবং অবশ্যই দেশে করোনার টিকা ও বুস্টার ডোজের উপরেও তার ভয়াবহতা নির্ভর করবে।

তৃতীয় ঢেউতে আক্রান্তের সংখ্যা অনেক হলেও সেই তুলনায় প্রাণ হারাননি অত লোক। এই পরিস্থিতিতে চতুর্থ ঢেউ নিয়ে আতঙ্ক তুঙ্গে (Coronavirus Fourth Wave)। মেডএভিক্স (MedExiv) জার্নালে গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া একটি রিপোর্টে গবেষকরা দাবি করেছেন, ১৫ থেকে ৩১ অগস্টের মধ্যে সংক্রমণের গ্রাফ শীর্ষে উঠতে পারে। উল্লেখ্য, এর আগে তৃতীয় ঢেউ নিয়ে কানপুর বিশ্ববিদ্যালয়ের দাবি কয়েকদিনের ফারাকে মিলে গিয়েছিল।

এত সহজে মুক্তি মিলছে না করোনা থেকে, এবার দেশে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

এত সহজে মুক্তি মিলছে না করোনা থেকে, এবার দেশে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা
এত সহজে মুক্তি মিলছে না করোনা থেকে, এবার দেশে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

চতুর্থ ঢেউয়ের দিনক্ষণের পূর্বাভাস দিতে ‘বুটস্ট্র্যাপ’ নামক স্ট্যাটিসটিকাল মডেল প্রয়োগ করেছেন গবেষকরা। গবেষকদের দাবি, এই মডেল ব্যবহার করে ভারত ছাড়াও অন্য দেশের করোনা ঢেউয়ের দিনক্ষণের পূর্বাভাস দেওয়া যায়। বিশ্বের অনেক অনেক দেশেই এখন তৃতীয় ঢেউ চলছে। আবার অনেক দেশেই করোনার চতুর্থ ডেউ শুরু হচ্ছে বলে দাবি করেছেন গবেষকরা। ফলে করোনাবিধি ভুলে থাকলে চলবে না, সতর্কতা নিয়েই চলতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর