নজরবন্দি ব্যুরো: ৬ দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন সচিন তেন্ডুল্কর। আর এবার আজ তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল। হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছেন তিনি। সচিন টুইট করে লেখেন, ‘আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। কিছু ডাক্তারি পরামর্শের জন্য হাসাপাতালে ভর্তি হলাম।
আশাকরি কিছুদিনের মধ্যেও বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন। আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।’ তবে অবস্থা মোটেই আশঙ্কাজনক নয়, চিকিত্সকদের পরামর্শ মেনেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
Latest News

সাড়ে ৯ ঘণ্টা জেরা শেষে ED দফতর থেকে বেরিয়ে রথীন, ‘যা জানার সব বলেছি’

‘ঝুঁকেগা নহি’ ফের বললেন জাহাঙ্গির! ১০ দিন পর প্রকাশ্যে ফলতার তৃণমূল প্রার্থী








