কমল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা, পুজোর আগে স্বস্তি বাংলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিকে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা, অন্যদিকে অজানা জ্বর। দুই বিপদের মাঝে যখন যবুথবু রাজ্যবাসী তখন আজ আবার কমল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল তা আবার ধীর গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল।

আরও পড়ুনঃ ১০ লক্ষ টাকার জীবনদায়ী ওষুধ চুরি, নির্মল বললেন মাইনে কেটে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে!!

এদিকে রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। গতকালের তথ্য অনুযায়ী এই সংখ্যা ছিল, আক্রান্ত ৭৬৬, মৃত্যু সংখ্যা ১১। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৩০ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৬৮৩ জন। যা গতকালের থেকে ৯ জন বেড়েছে এদিন। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩১%

কমল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, আজ কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। মৃত্যু হয়েছে ১ জনের। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৫৪। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ১১৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের। কলকাতা আর উত্তর ২৪ পরগণা ছাড়া রাজ্যের আর কোন জেলাতে শতাধিক সংক্রমন না হলেও, সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।

এদিন রাজ্য জুড়ে করোনা টেস্ট হয়েছে, ৪০ হাজার ১১৭ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৭৯ লক্ষ ৯৮ হাজার ৯০৬। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান

কমল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা

108bbc8304d24e9eb5baad1c010e7a82 0002 108bbc8304d24e9eb5baad1c010e7a82 0001

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন