করোনা আক্রান্ত শাহরুখ-ক্যাটরিন! করণ জোহরের পার্টিতে গিয়েই কি সংক্রমিত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত শাহরুখ খান । কোভিডে আক্রান্ত ক্যাটরিন কাইফ । এমনটাই বলিউড সূত্রে খবর। যদিও শাহরুখ বা ক্যাটরিনার তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে দু’জনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বর্তমানে তাঁরা আইসোলেশনে রয়েছেন।

আরও পড়ুনঃ বিশ্ব পরিবেশ দিবস, এবারের ভাবনা ‘এশুধু একটাই পৃথিবী’

শোনা যাচ্ছে, বন্ধু করণ জোহরের পার্টিতে গিয়েই সংক্রমিত হয়েছে বলিউড বাদশা।গত কয়েকদিনে একাধিক বলিউড তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কোভিড পজিটিভ হওয়ার কারণে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেননি অক্ষয় কুমার।

20 4

তারপরই আবার সম্প্রতি কার্তিক আরিয়ান এবং আদিত্য রায়কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফও করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি এখন সুস্থ। কেমন আছেন শাহরুখ?

21 4

সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, নিজেকে আইসোলেশনে রেখেছেন বলিউড বাদশা। গতকাল অর্থাৎ শনিবারই নিজের নতুন ছবির কথা ঘোষণা করেছেন তিনি।

করোনা আক্রান্ত শাহরুখ-ক্যাটরিন! করণ জোহরের পার্টিতে গিয়েই কি সংক্রমিত?

দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবিতে ‘জওয়ান’ হিসেবে দেখা যাবে শাহরুখকে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘পাঠান’ ও ‘ডাঙ্কি’। সবক’টি ছবিই ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত