মুখ্যমন্ত্রীর বহিরাগত রোগী তে প্রশ্ন চিহ্ন! কলকাতায় ফের বাড়ল কনটেনমেন্ট জোন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর বহিরাগত রোগী তে প্রশ্ন চিহ্ন! কলকাতায় ফের বাড়ল কনটেনমেন্ট জোন। ধিরে ধিরে রাজ্য জুড়ে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা ভাইরাস, ক্রমেই বাড়ছে এই ভয়াবহ ভাইরাসের ব্যাপকতা। গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে সুস্থ হওয়ার হার।

আরও পড়ুনঃ রাজ্যে আজ ২১৯৮ জন আক্রান্ত! শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা প্রশাসনের।

Shamim Ahamed Ads

গত ১০ দিনে সুস্থতার হার নেমেছে প্রায় ৮ শতাংশ। এদিকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ১৯৮ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের। আজ সংক্রমণের কবলে ১ টি রাজ্যের সব জেলা! জেলার মধ্যে কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪৮ জন, এবং মৃত্যু হয়েছে ১২ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১২ হাজার ৬৮২ জন।

কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫৬১ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯৬৩ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ১৫৫ জন। উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতার এই বাড়বাড়ন্ত করোনা সংক্রমণের পরিস্থিতিতে গত পরশু কমিয়ে দেওয়া হয়েছিল কন্টেন্মেন্ট জোনের সংখ্যা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাইরের রাজ্য আর জেলা থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসে মানুষ আক্রান্ত হচ্ছে আর মৃত্যু হচ্ছে!

মুখ্যমন্ত্রীর বহিরাগত রোগী তে প্রশ্ন চিহ্ন! কলকাতায় ফের বাড়ল কনটেনমেন্ট জোন। এদিন মুখ্যমন্ত্রীর দাবিকে কার্যত পাশে সরিয়ে রেখে ফের কলকাতায় বাড়িয়ে দেওয়া হল কনন্টেনমেন্ট জোনের সংখ্যা। এক ধাক্কায় ২৮ থেকে কমিয়ে ২ দিন আগে ২৪ করে দেওয়া হয়েছিল কলকাতার কন্টেনমেন্ট জোনের সংখ্যা যা এদিন ফের বাড়িয়ে করা হয়েছে ৩২! অর্থাৎ একধাক্কায় টি কনটেন্মেন্ট জোন বাড়ানো হল মহানগরে। দেখুন সম্পূর্ণ তালিকা…

https://najarbandi.in/containment-zones-in-kolkata-rises-from-24-to-32/

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত