প্রচারে নেমে পুলিশের বাধা পেয়েছিলেন, সেই বাম প্রার্থী শায়রাকে এবার ‘সাপোর্ট’ দিল কংগ্রেস

Loksabha Election 2024: কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায়। বিজেপি আবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে সরিয়ে এই কেন্দ্রে টিকিট দিয়েছে। ফলে, এই কেন্দ্র যে তিন নারীর লড়াইয়ের সাক্ষী তা বলাই যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবাসরীয় প্রচারে কালীঘাটে সিপিআইএম-কংগ্রেস যুগলবন্দি। এটা নিশ্চিতভাবেই কোনও নতুন ঘটনা নয়। একুশের বিধানসভা থেকে একসঙ্গেই হাতে হাত রেখে চলছে শতাব্দীপ্রাচীন দুই দল। আজ কালীঘাটে প্রচারে বেরোন কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। প্রচারে তাঁর সঙ্গে যেমন ছিলেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেরকমই ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: প্রচারের মধ্যেই গোষ্ঠীকোন্দল-হাতাহাতি, তৃণমূল কর্মীদের ‘কীর্তি’ দেখে মাথায় হাত আজাদের!

Shamim Ahamed Ads

দিন কয়েক আগেই সায়রা শাহ হালিম প্রচারের সময়ই ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ মুখার্জী রোডে প্রবেশের মুখে পুলিশি বাধার সম্মুখীন হন। তাঁর কাছে প্রয়োজনীয় অনুমতি ছিল না বলে দাবি করে কালীঘাট পুলিশ। পুলিশের সঙ্গে কর্মীদের নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন সায়রা।

প্রচারে নেমে পুলিশের বাধা পেয়েছিলেন, সেই বাম প্রার্থী শায়রাকে এবার 'সাপোর্ট' দিল কংগ্রেস
প্রচারে নেমে পুলিশের বাধা পেয়েছিলেন, সেই বাম প্রার্থী শায়রাকে এবার ‘সাপোর্ট’ দিল কংগ্রেস

রবিবার অবশ্য এসব কোনও গল্পই ছিল না। কালীঘাট মন্দির সংলগ্ন এলাকায় হুডখোলা গাড়িতে চেপে নির্বিঘ্নেই প্রচার সারলেন তিনি। গুরুপদ লেন থেকে বিকেল সাড়ে ৫টায় মিছিল শুরু হল। গাড়িতে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যও। মিছিল মুখমন্ত্রীর বাড়ির গলির আগে থেকে ডান দিকে বাঁক নেয়। সায়রার সমর্থনে বক্তব্য রাখেন কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়।

প্রচারে নেমে পুলিশের বাধা পেয়েছিলেন, সেই বাম প্রার্থী শায়রাকে এবার 'সাপোর্ট' দিল কংগ্রেস

প্রচারে নেমে পুলিশের বাধা পেয়েছিলেন, সেই বাম প্রার্থী শায়রাকে এবার ‘সাপোর্ট’ দিল কংগ্রেস

কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায়। বিজেপি আবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে সরিয়ে এই কেন্দ্রে টিকিট দিয়েছে। ফলে, এই কেন্দ্র যে তিন নারীর লড়াইয়ের সাক্ষী তা বলাই যায়। সায়রাও জানেন, তাঁর লড়াই কঠিন। কিন্তু, আজ প্রচার শেষ করে তিনি জানান, তিনি আশাবাদী, লড়াই চালিয়ে যাবেন।

প্রচারে নেমে পুলিশের বাধা পেয়েছিলেন, সেই বাম প্রার্থী শায়রাকে এবার 'সাপোর্ট' দিল কংগ্রেস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত