Congress: রাহুল ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ, সত্যাগ্রহের পথে কংগ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাহুল গান্ধী সংসদ ছাড়ার পরই তোলপাড় শুরু হয়েছে কংগ্রেসে। সারা দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন দলীয় কর্মীরা। অন্যদিকে, যেখানে রাহুল গান্ধী শনিবার যেখানে রাহুল গান্ধী শনিবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারকে কড়া নিশানা করলেন সেখানে আজ দিল্লির রাজঘাটের পাশাপাশি সমস্ত জেলা সদরে একদিনের সত্যাগ্রহ করছে কংগ্রেস।

আরও পড়ুনঃ ও কী পাগলের মতো বকছে, চিরকুটে লোক ঢোকানো যায় না, উদয়নকে তোপ সতীর্থ ববির

6 17
রাহুল ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ, সত্যাগ্রহের পথে কংগ্রেস

দিল্লিতে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সংকল্প সত্যাগ্রহের নেতৃত্ব দিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে পুলিস রাজঘাটে তাদের প্রতিবাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল।

4 17

বিদ্রোহী রাহুল গান্ধী শনিবার তাঁর অযোগ্যতার বিষয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন। বীর সাভারকরের রেফারেন্স ব্যবহার করে লন্ডনে তার মন্তব্যের জন্য এবং মানহানির বিচারের সময় কেন ক্ষমা চাননি তার উত্তর দিয়েছেন।

এই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের জেলের সাজা শোনায় গুজরাতের সুরাত জেলা আদালত।

রাহুল ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ, সত্যাগ্রহের পথে কংগ্রেস

6 18

তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর