Narendra Modi: সন্ত্রাসবাদকে মদত দিছে কংগ্রেস, দ্য কেরালা স্টোরি নিয়ে সরব মোদি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কর্ণাটকের নির্বাচনী প্রচারে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে উঠে এল দ্য কেরালা স্টোরির প্রসঙ্গ। পরিচালক সুদীপ্ত সেনের ছবি প্রকাশ্যে আসার পর এটিকে প্রচারমূলক ছবি বলে দাগিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেই ছবির প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, সন্ত্রাসবাদকে মদত দিছে কংগ্রেস। সেই কারণে এই ছবিকে নিষিদ্ধ করতে চাইছে। তাতে তারা আদতে সন্ত্রাসবাদকে সমর্থন করছে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: বগটুইকে মডেল গ্রাম হিসাবে গড়ে তোলা হবে, ঘোষণা মমতার

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে কর্ণাটকের রাজনৈতিক উত্তাপ। শুক্রবার বেল্লারি থেকে প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্দুক, বোমা ও পিস্তলের আওয়াজ শোনা যায়। কিন্তু সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে কোনও শব্দ শোনা যায় না। যা নিঃশব্দে গোটা সমাজকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। খোদ আদালতও এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আজকাল দ্য কেরালা স্টোরি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। যেখানে জঙ্গি ষড়যন্ত্র ও কার্যকলাপের বিষয়টি তুলে ধরা হয়েছে।

সন্ত্রাসবাদকে মদত দিছে কংগ্রেস, তোপ দাগলেন মোদি 

এরপরেই প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, বলা হচ্ছে দ্য কেরালা স্টোরিতে শুধুমাত্র একটি রাজ্যে জঙ্গি ষড়যন্ত্রের ছবি তুলে ধরা হচ্ছে। সেই রাজ্যের জঙ্গি ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আনা হচ্ছে, যেখানকার বেশীরভাগ মানুষ কর্মঠ এবং প্রতিভাবান।

একইসঙ্গে তাঁর বক্তব্য, দ্য কেরালা স্টোরি ছবিটি সমাজের অন্দরে বাসা বেঁধে থাকা সন্ত্রাসবাদের মুখোশকে প্রকাশ্যে আনবে। কেরলের মতো একটা সুন্দর জায়গা, যেখানকার লোকজন এত বুদ্ধিমান, মেধাবী, সেখানে এই ধরনের সন্ত্রাসবাদ সমাজের চূড়ান্ত ক্ষতি করছে। আর কংগ্রেস পার্টি এমনই একটা ছবিকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে! এরা শুধু উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে সব কিছু নিষিদ্ধ করতে জানে।

সন্ত্রাসবাদকে মদত দিছে কংগ্রেস, তোপ দাগলেন মোদি 

সন্ত্রাসবাদকে মদত দিছে কংগ্রেস, তোপ দাগলেন মোদি 

জঙ্গি কার্যকলাপের বিরুধে কংগ্রেস সর্বদা কড়া অবস্থান নিয়েছে। কিন্তু যতবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, ততবার কংগ্রেসের মাথাব্যাথা শুরু হয়েছে। আজ সারা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। আমরাও এর সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই করছি। কিন্তু আমি দেখে অবাক হচ্ছি শুধুমাত্র ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে কংগ্রেস সন্ত্রাসবাদের সামনে আত্মসমর্পণ করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত