‘আর কতজন কৃষককে বলি হতে হবে?’ প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুক্রবার কৃষকদের সঙ্গে কথা বলবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদিকে কটাক্ষ করলেন। তিনি এদিন টুইট করে লেখেন, ‘আর কতজন কৃষককে বলি হতে হবে। কবে এই আইন ফেরাবেন?’

আরও পড়ুন: শুভেন্দু-জিতেন্দ্রর পথেই হাঁটলেন শীলভদ্র।

প্রসঙ্গত, কৃষকদের মন গলাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার। বৃহস্পতিবার বিজেপির দলীয় বৈঠকের পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষকদের উদ্দেশ্যে লেখা আট পাতার একটি চিঠি প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পিযুষ গোয়েল, নির্মলা সীতারমন। তাঁদের উপস্থিতিতেই ওই চিঠি প্রকাশ করা হয়।

‘আর কতজন কৃষককে বলি হতে হবে?’ সরকারের তরফে প্রকাশিত সেই চিঠিকে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই টুইট করে লেখেন,”নরেন্দ্র তোমারজী শান্তিপূর্ণভাবে আলোচনার চেষ্টা করে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। এই চিঠির মাধ্যমে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন। সকল অন্নদাতা ও দেশবাসীর কাছে আমার অনুরোধ, এই চিঠিটি অবশ্যই পড়ুন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত