নজরবন্দি ব্যুরোঃ ধনকড়ের বিরুদ্ধে মহিলা কমিশনে সমাজের প্রতিষ্ঠিত ৬৭ জন মহিলা ব্যাক্তিত্ব! মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যৌন ইঙ্গিতপূর্ণ উক্তি রাজ্যপালের! গত ৭ই অক্টোবর মহিলা কমিশনে এমনটাই অভিযোগ জমা পড়েছিল রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপালের কাছ থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে একরকম যৌন ইঙ্গিতপূর্ণ উক্তি প্রতাশিত নয়। গত ২ রা অক্টোবর রাজ্যপাল তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে অশালীন ইঙ্গিতপূর্ণ টুইট করেন বলে অভিযোগ করে ছিলেন জনৈকা সুস্মিতা বন্দোপাধ্যায়। আর এবার সমাজের প্রতিষ্ঠিত ৬৭ জন মহিলা একই অভিযোগে চিঠি পাঠালেন মহিলা কমিশনে!
আরও পড়ুনঃ ফেক তথ্য সহ বিজেপির হয়ে প্রচার করছেন ওভারসিস সিটিজেনসরা! নজিরবিহীন অভিযোগ কৃশানু-র।


ধনকড়ের বিরুদ্ধে মহিলা কমিশনে গুরুতর অভিযোগ ৬৭ জন মহিলা ব্যাক্তিত্বের! জা
উল্লেখ্য, গত ২রা অক্টোবর রাজ্যপাল জগদীপ ধনখড় এনডি টিভি এবং অমিতাভ বচ্চন কে ট্যাগ করে একটি বিতর্কিত ট্যুইট করেন। সেই ট্যুইটে তিনি লেখেন, ”আমি রাজ্যপাল হিসেবে হট সিট-এ বসে রয়েছি। কিন্তু আমার কোন লাই লাইন নেই। আমি মহানায়ক কে অনুরোধ করব এই ক্ষন কে লক করে রাখতে। মমতাজির মমতা পেতে চাই!”
রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারিনীরা জানিয়েছেন, বাংলার একটা আলাদা ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি রয়েছে। সেখানে রাজ্যপালের মত সম্মানীয় পদে বসা একজন ব্যাক্তি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে এহেন কুরুচিকর মন্তব্য করতে পারেন তা কল্পনার অতীত। রাজ্যপাল জগদীপ ধনকড় শুধু মাননীয়া মুখ্যমন্ত্রী কে অপমান করেছেন এমন নয়, তিনি অপমান করেছেন বাংলার সর্বস্তরের মহিলাদের। এর প্রতিবাদ হওয়া উচিত, রাজ্যপাল কে ক্ষমা চাইতে হবে।



















