“ধর্ম নয়, আর্থিক অনগ্রসরতাই মূল”, বিধানসভায় ওবিসি সংরক্ষণ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির জন্য ধর্ম নয়, বরং আর্থিক ও সামাজিক সমীক্ষাকেই ভিত্তি করছে রাজ্য সরকার—বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। ১০% সংরক্ষণের সিদ্ধান্তও ঘোষণা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ওবিসি সংরক্ষণ (OBC Reservation) নিয়ে ধর্মীয় ভিত্তিতে বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানালেন—“ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ নয়। একমাত্র আর্থিক ও সামাজিক অনগ্রসরতার ভিত্তিতেই OBC তালিকা তৈরি হচ্ছে।

তিনি বলেন, “যাঁরা বলছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হচ্ছে, তাঁরা আসলে মানুষকে বিভ্রান্ত করছেন। এটি সম্পূর্ণ ভুল। আমরা সংরক্ষণ দিচ্ছি সাংবিধানিক ও বিচার বিভাগীয় নির্দেশিকা মেনে। আমাদের সময়েই ২০১২ সাল থেকে ওবিসি সমীক্ষার কাজ শুরু হয়েছে, যা সিপিএমের সময়ে হয়নি।”

Shamim Ahamed Ads

ওবিসি ক্যাটাগরির পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

বর্তমানে রাজ্যে রয়েছে ১৪০টি ওবিসি ক্যাটাগরি:

আইন ও সমীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত: মুখ্যমন্ত্রী

মমতা জানান, ২২ মে, ২০২৪ তারিখে কলকাতা হাই কোর্টের নির্দেশে বেশ কিছু ছাত্রছাত্রী সমস্যায় পড়ে। তারপরেই সরকার বিজ্ঞপ্তি জারি করে ও সমীক্ষা কমিশন কাজ শুরু করে। ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশ, সরকারি বিজ্ঞপ্তি ও কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়।

বিরোধীদের মন্তব্যের জবাব

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ধর্মীয় মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা কিছুই জানে না, শুধু ধর্মীয় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে।” মমতা বলেন, “সমীক্ষায় দেখা গিয়েছে ওবিসি তালিকাভুক্তদের মধ্যে ৬১% হিন্দু ও ৭৯% মুসলিম — অর্থাৎ সংরক্ষণের ভিত্তি ধর্ম নয়, আর্থিক ও সামাজিক তথ্য।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত