নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর মুখ, এই নিয়েই আবর্তিত হচ্ছে গুঞ্জন। বিজেপি মমতার বিপরীতে রাখবে কাকে? জল্পনা উঠেছিল ভোটে লড়বেন অভিনেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন তিনিই, এই মুহুর্তে গুঞ্জন তেমনটাই। তার মাঝেই মন্তব্য করলেন নিতীন গড়কড়ি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর কথা জিজ্ঞাসা করায় গড়কড়ি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার মতো মুখের অভাব নেই BJP’র,। প্রশ্ন উঠছে আবার তবে কি প্ল্যান-B মিঠুনের পর প্ল্যান-Cও বেছে রেখেছে বিজেপি? খবর ছিল মোহন ভগবতই মধ্যস্ততা করেন মিঠুন এবং বিজেপির মধ্যে। মিঠুন শুরুতে ভোটে লড়তে না চাইলেও অবশেষে গতকাল রাতে সিদ্ধান্ত হয় তিনি ভোটে লড়বেন কলকাতার একটি কেন্দ্র থেকে।
আরও পড়ুনঃ দিদি বলতে নেচেছেন, কত কি করেছেন কিন্তু মন্ত্রীত্ব পাননি! মানুষের সেবা করতে তাই পদ্মবনে দেবশ্রী।
কিন্তু বাদ সেধেছে তাঁর ভোটার কার্ড। নিয়ম অনুযায়ী রাজ্যে ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে ভোটে লড়তে পারবেন না তিনি। তাই মহারাষ্ট্রের ভোটার লিস্ট থেকে নিজের নাম কাটিয়ে রাজ্যের ভোটার লিস্টে নাম নথিভূক্ত করতে তড়িঘড়ি মুম্বাই পাড়ি দিয়েছেন মিঠুন। উল্লেখ্য, অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার পরই ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা পান। বিজেপি-তে যোগদানের দু’দিন পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সুরক্ষা দেওয়া হল তাঁকে। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)। অনেকদিন ধরেই প্রশ্ন উঠছে বিজেপির মুখ কে?। অন্যদিকে শুরু থেকেই অমিত শাহ ঘোষণা করেছিলেন, অন্যকেউ নন ; বাংলার ভূমিপুত্রই বিজেপির মুখ হতে চলেছে। তবে সে কে তা স্পষ্ট করেনি বিজেপি। ভূমিপুত্র হিসেবে প্রথমে নাম উঠেছিল সৌরভ গঙ্গপাধ্যায়ের, সৌরভ রাজি না হওয়ায় প্ল্যান বি হিসেবে উঠে আসছিলো মিঠুনের নাম।
কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী বলেছিলেন”নির্বাচনী লড়াইয়ে আগ্রহী নই। তবে মোদীর হাত শক্ত করতে চাই।” তবে এ যেন একেবারে উলাটপুরান। অন্তত ইঙ্গিত তেমনটাই বলছে। বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে পারেন মিঠুন চক্রবর্তী, এমনই ইঙ্গিত দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর মন্তব্যেই ফের জল্পনা তুঙ্গে ওঠে। বিজয়বর্গীয় জানিয়েছিলেন, দল যদি চায়, সে ক্ষেত্রে মিঠুনকে রাজী করাতে তাঁর সঙ্গে কথা বলা হবে। সেই মতই বিজেপি শীর্ষ নেতারা কথা বলেন তার সাথে। পরে রাজী হন মিঠুন। ভোটে লড়বেন, কলকাতার কোন একটি কেন্দ্র থেকে।
মুখ্যমন্ত্রীর মুখ, এসব জল্পনার মধ্যেই বাংলায় প্রচারে এসে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ির দাবি করলেন,মুখ্যমন্ত্রীর মুখের অভাব নেই বিজেপির। যথাসময়ে সেই মুখ তুলে ধরবে দল। তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে মমতার বিপক্ষে বিজেপির মুখ কে? চতুর্থ দফা পর্যন্ত প্ররারথি নাম ঘোষণা করা হয়ে গেলেও এখনও দল সামনে আনেনি মুখ্যমন্ত্রী পদ প্রার্থীর নাম। নাম উঠে এসেচগে সৌরভ থেকে মিঠুনের। গড়কড়ির এই মন্তব্যে ফের নতুন জল;অনা শুরু হয়েছে, তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে?



