নজরবন্দি ব্যুরো: সোমবার শিশু দিবস উপলক্ষ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশকিছু পড়ুয়াকে ট্যাব দেওয়া হয়। পাশাপাশি নিয়োগ দুর্নীতি ও একধিক ইস্যু নিয়ে সরব হন মমতা। এ দিন, মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।
আরও পড়ুন: শুভেন্দু-সুজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাপ দেবযানীকে! সারদা মামলার নয়া মোড়


মুখ্যমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু। পাশাপাশি দার্জিলিং থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকেন জিটিএ-র সদস্যরা। এদিনের সভায় পড়ুয়াদের সামনে তাঁর সমালোচকদের বাংলাবিরোধী বলে দাগালেন মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইনডোরের ওই অনুষ্ঠানে মমতা বলেন, এক শ্রেণির লোক রয়েছে খালি সমালোচনা করে যায়। সারাক্ষণ নেতি নেতি করে চলেছে।

এর পরই ছাত্রছাত্রী ও শিক্ষকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘কাজ করতে গেলে ভুল হয়। ভুল হলে শুধরে নিতে হবে। আইন-আইনের পথে চলবে। টেলিভিসন চ্যানেল বেশি দেখবেন না। তৃণমূলের বিরুদ্ধে সারাক্ষণ ওরা বলে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম একটা আরশোলা বের হলেও বলত ‘আরশালা’ বেরিয়েছে। আর এখন বিছানাও নোংরা। ভাল করে দেয় না। সেটা কতবার দেখাও?’
টেলিভিশন চ্যানেল দেখবেন না, শিশু দিবসের মঞ্চ থেকে বললেন মমতা



এছাড়াও তিনি আজ বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘বাংলায় খেয়ে, বাংলায় পড়ে দিল্লিকে বলছে বাংলায় টাকা দিও না। আমার বয়েই গেছে টাকা নিতে। বাংলা নিজের পায়ে দাঁড়াতে পারে। দিল্লির মনে রাখতে হবে আমাদের আত্মসম্মান রয়েছে। এটা ছিনিয়ে নিতে দেব না।’ উল্লেখ্য তৃণমূল সরকারকে ঘিরে যখন সার্বিক সমালোচনা শুরু হয়েছে তখন শিশু দিবসের (Children’s Day) মঞ্চে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে সৎ পরামর্শ দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।







